প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেল ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড়সড় সাফল্য পায়নি ছবিটি। দিলজিৎ দোসাঞ্জ, বেদাং রায়না ও শারভরী অভিনীত এই ছবি ওপেনিং ডে-তে সংগ্রহের নিরিখে ইমতিয়াজেরই ‘লাভ আজ কাল ২’-র থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’। দেশভাগের আবেগঘন পটভূমিতে তৈরি এই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও বক্স অফিসে প্রথম দিনের ফল আশানুরূপ হয়নি। ট্রেড রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ১.১৫ কোটি টাকা নেট এবং ১.৩৮ কোটি টাকা গ্রস সংগ্রহ করেছে। সারা দেশে ২ হাজার ৩০২টি শো-তে প্রদর্শিত হওয়া ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ১১ শতাংশ। সংগ্রহের নিরিখে ছবিটি ইমতিয়াজ আলীর ২০২০ সালের ছবি ‘লাভ আজ কাল ২’-র তুলনায় অনেকটাই পিছিয়ে। কার্তিক আরিয়ান ও সারা আলি খান অভিনীত সেই ছবি মুক্তির প্রথম দিনেই প্রায় ১২.৪০ কোটি টাকা নেট এবং ১৮ কোটি টাকা গ্রস আয় করেছিল। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ওপেনিং ডে-তে ছবিটি ভালো ব্যবসা করেছিল।

আরও পড়ুন:‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-র গল্প আবর্তিত হয়েছে এক ৯৫ বছর বয়সি বৃদ্ধকে ঘিরে, যিনি পাকিস্তানে যাওয়ার চেষ্টা করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। স্মৃতি ও বাস্তবতার টানাপোড়েনের মধ্যে তাঁর নাতি দেশভাগ-পূর্ব অতীতের নানা অজানা অধ্যায়ের খোঁজ পায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন নাসিরুদ্দিন শাহ ও সঞ্জয় সুরি। ছবিটির সংগীতেও রয়েছে বিশেষ আকর্ষণ। ইমতিয়াজ আলীর সঙ্গে আবারও হাত মিলিয়েছেন সুরকার এ আর রহমান এবং গীতিকার ইরশাদ কামিল। এর আগে ‘জব উই মেট’ ও ‘রকস্টার’-র মতো জনপ্রিয় ছবিতে এই তিনজন একসঙ্গে কাজ করেছেন। তবে প্রথম দিনের ব্যবসা দেখে ছবিটির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সপ্তাহের শেষে দর্শক উপস্থিতির উপর। এখন দেখার, মুখে মুখে প্রচারের জোরে ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ বক্স অফিসে ঘুরে দাঁড়াতে পারে কি না। 

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…