চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জুনে ‘যুদ্ধ’ করতে নামছেন দীপিকা-হৃত্বিক

নিজস্ব প্রতিনিধি: ‘গেহেরাইয়া’ সাফল্য উপভোগ করে বেড়াচ্ছেন দীপিকা পাডুকোন(Deepika padukone)। অপরদিকে হৃত্বিকও ব্যস্ত তাঁর আগামী ছবি ‘বিক্রম-ভেদা’ হিন্দি রিমেক নিয়ে। এর মাঝেই সুখবর শোনালেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। জানা গিয়েছে, চলতি বছরের জুন মাস থেকেই তাঁদের আগামী ছবি ‘ফাইটার'(Fighter) -এর কাজ শুরু করবেন হৃত্বিক(Hritwik Roshan)-দীপিকা(Deepika padukone)। দুই তারকাই ব্যস্ত রয়েছেন তাঁদের একাধিক ছবির কাজ নিয়ে। দীপিকা মার্চেই উড়ে যাবেন স্পেনে, শাহরুখের ছবি ‘পাঠান’-এর শেষাংশের কাজ নিয়ে। তারপরেই ‘দ্য ইন্টার্ন’ ছবির হিন্দি রিমেকে কাজ শুরু করবেন দীপিকা(Deepika padukone)। ততদিনে হৃত্বিকের(Hritwik Roshan) ‘বিক্রম-ভেদা’-এর শ্যুটিং শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

তারপরেই জুন মাস থেকে শ্যুটিং শুরু হবে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার'(Fighter) ছবির। পরিচালক দীপিকা ও হৃত্বিককে(Hritwik Roshan) কড়া নির্দেশ দিয়েছেন মেদ কমানোর জন্য। এমনিতেই স্লিম-ট্রিম থাকেন দুই তারকাই কিন্তু ‘ফাইটার'(Fighter) ছবির জন্য আরও বেশি ফিট ও স্লিম থাকার নির্দেশ দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। তাই জুন মাসের মধ্যেই সিদ্ধার্থের কথামতো শারীরিক গঠন বানিয়ে ফেলবেন দীপিকা ও হৃত্বিক(Hritwik Roshan)। ‘ফাইটার'(Fighter) ছবির শ্যুটিং শুরু কথা ছিল গতবছরে, কিন্তু করোনা অতিমারীর জন্য গোটা বিশ্বে শ্যুটিং শিডিউল রাখা ছিল চ্যালেঞ্জিং ও ঝুকিপূর্ণ। তাই পিছিয়ে দেওয়া হয় শ্যুটিং-এর সময় ও তারিখ। চলতি বছরে যা জুন মাসে নির্ধারণ করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

‘ফাইটার’ ছবির মুক্তির তারিখ হিসেবে প্রাথমিক ভাবে ধার্য হয়েছে, ২০২৩-এর ২৬ জানুয়ারি। যদিও ওইদিনে মুক্তি পাওয়ার কথা দীনেশ বাজান প্রযোজিত প্রথম অ্যাকশন ধর্মী ছবি ‘তেহেরান’-এর। যার মুখ্য চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। তাই সূত্র মারফত জানা যাচ্ছে, দীপিকা-হৃত্বিকের(Hritwik Roshan) ছবির দিন পরিবর্তন করতে পারেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ‘ফাইটার'(Fighter) ছবিতে দীপিকা(Deepika padukone) ও হৃত্বিক ছাড়াও অভিনয় করছেন অনিল কাপুর।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ