ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মনসাতলা এলাকায় এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেল ও মানসিক চাপের জেরেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার নাম সন্ধ্যা দেবনাথ। তিনি টোটোচালক বাসুদেব দেবনাথের একমাত্র কন্যা। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে চলতি বছর কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশের এলাকার বাসিন্দা রবি হালদার নামে এক যুবক দীর্ঘদিন ধরে তরুণীকে বিরক্ত করছিল। অভিযোগ, বন্ধুত্বের সুযোগ নিয়ে অভিযুক্ত তরুণীর কিছু ব্যক্তিগত ছবি তুলেছিল। পরে সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করা হয়। পরিবারের দাবি, ঘটনার আগের রাতে তরুণীর মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আসে। ওই বার্তায় সম্পর্কে রাজি হওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। রবিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির একটি ঘর থেকে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের কারণেই এই মৃত্যু। পরিবারের সদস্যরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

পুলিশ মৃতার মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটের তথ্য সংগ্রহ করেছে। তদন্তকারীরা ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখছেন। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ দোষীর দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী