গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুজরাতে। জাতীয় সড়কে দ্রুতগতির একটি লাক্সারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে দুর্ঘটনাস্থল। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন যাত্রী, আহত হয়েছেন আরও বহু মানুষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে গুজরাতের ভদোদরা-জেরোড হাইওয়ের কোটাম্বি গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রাজস্থান থেকে সুরাটের উদ্দেশে রওনা দেওয়া একটি লাক্সারি বাস রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে। ভদোদরা জেলার পুলিশ সুপার সুশীল আগরওয়াল জানিয়েছেন, ট্রাকচালক গাড়ির টায়ার পরীক্ষা করার জন্য ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করিয়েছিলেন। সেই সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির বাসটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন: সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর বাসের ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ থেকে ২৬ জন যাত্রী। তাঁদের দ্রুত উদ্ধার করে ভদোদরার শিবাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বাসে থাকা অধিকাংশ যাত্রীই রাজস্থানের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে জেরোড থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে উদ্ধারকাজে সহায়তার জন্য জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর একটি দলকেও ডাকা হয়। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সময় বাসের গতি, চালকের ভূমিকা এবং সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি