হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: হাসপাতাল চত্বরের মধ্যে বস্তাবন্দী একাধিক টুকরো বৃদ্ধর দেহ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়।ব্যবসায়ী সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য খুন , সন্দেহ পুলিশের।আটক এক।নাম বরুণ বৈদ্য (৬৫)।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট জেলা হাসপাতালের(Bashirhat Hospital) ভেতর দিয়ে বয়ে যাওয়া সরু খালের জলে বস্তা ভাসতে দেখে এলাকার মানুষ । বস্তার মুখ খুলতেই এলাকার মানুষ দেখতে পায় বরুন বৈদ্যর দেহ বস্তাবন্দী অবস্থায় জলে ভাসছে ।বরুণ বৈদ্যর(Barun Baidya) বাড়ি বসিরহাট জেলা হাসপাতালের পিছনে । বৃহস্পতিবার থেকে বরুণ বৈদ্যর কোনরকম খোঁজ পাওয়া যাচ্ছিল না ।

বিভিন্ন জায়গায় তার পরিবার খোঁজাখুঁজি করেছে । কিন্তু তাঁর সন্ধান মেলেনি।এমন কি থানাতেও নিখোঁজ অভিযোগ দায়ের করেছে তার পরিবার । শুক্রবার সকাল থেকেও তার পরিবার সহ এলাকার মানুষ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিল। এরপর হঠাৎই বসিরহাট জেলা হাসপাতালের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সরু খালের ভেতরে বস্তা ভাসতে দেখে এলাকার মানুষ । সেই বস্তা ঘাটে এনে খুলতেই বরুণ বৈদ্যর দেহ দেখতে পায় এলাকার মানুষ ।

এই নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে ।কে বা কারা ? কেন ? খুন করল এই বৃদ্ধ বরুণ বৈদ্যকে ? সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে এলাকায় ।ঘটনাস্থলে উপস্থিত হয় বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ ।পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ । জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।পুলিশ ওই বৃদ্ধ বৃহস্পতিবার কখন বাড়ি থেকে শেষবারের মতো বেরিয়েছিলেন তা পরিবারের সদস্যদের জেরা করে জানার চেষ্টা করছে। ঐ বৃদ্ধর সঙ্গে মোবাইল ফোন ছিল কিনা তা যাচাই করে দেখছে পুলিশ।

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়