রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট:রানাঘাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নিকাশি নালার বেহাল দশায় অতিষ্ঠ আমজনতা। জনজীবনের ক্ষোভ। চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের।ছোড়া হল ডিম।বর্ষার প্রথমে বৃষ্টি পড়তেই জনজীবন অতিষ্ঠ জল যন্ত্রণায়।বৃহস্পতি ও শুক্রবারের বৃষ্টিতে রানাঘাট পুরসভার(Ranaghat Municipality) ১১ নম্বর ওয়ার্ডের একটি সুবিশাল নিকাশি নালার কাজ সমাপ্ত না হওয়ায় বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হয়ে যায় নোংরা জলে ।বেশ কিছু এলাকাতেও যাতায়াত বন্ধ হয়ে গেছে নাগরিকদের। আর এ বিষয়ে পুরসভায় জানিয়েও মেলেনি ফল। আর তাতেই চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা।

তাদের মধ্য থেকেই ডিম ছোড়া(Egg Throwing) হয় বলে অভিযোগ। চেয়ারম্যান জানান, বিশেষ কোনো রাজনৈতিক দলকে দোষারোপ নয় রানাঘাটবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বিষয়টি তিনি জানান। আজ এলাকার মহিলারা না থাকলে তাকে আক্রান্ত হতে হতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।আর এই আক্রমণ দলীয়ভাবে নয় এলাকার কয়েকজন ব্যক্তিগতভাবে করেছে । তবে নিকাশি নালা প্রসঙ্গে তিনি জানাচ্ছেন অতি শীঘ্রই ব্যবস্থা নেবে পুরসভা। তবে প্রচন্ড বৃষ্টির মধ্যে কাজ করতে অসুবিধা হচ্ছে বলেই এই দেরি। একটানা বৃষ্টি পুরসভার নিকাশি নালা পরিষ্কার করার কাজে বাধা সৃষ্টি করছে এমনটাই পাল্টা যুক্তি পুরসভার চেয়ারম্যানের।

এদিকে সাধারণ মানুষের অভিযোগ গত তিন বছর ধরে ওই এলাকায় জল যন্ত্রণা চলছে। স্থানীয় কাউন্সিলর একটি ছোট খালকে পাইপ দিয়ে বন্ধ করে তার মধ্যে দিয়ে জল সরবরাহ করাতে গিয়ে সেখানে জঞ্জাল জমে সব আটকে গিয়েছে। এলাকায় একটু বৃষ্টি হলেই সকলের ঘরে জল ঢুকে যাচ্ছে। এলাকার মানুষ শুক্রবার সকালে এই জল যন্ত্রণার কথা স্থানীয় কাউন্সিলাকে জানাতে এলে তিনি বলেন তিনি কিছু করতে পারবেন না যা করার চেয়ারম্যান করবেন। অপরদিকে স্থানীয় মানুষজন পুরসভার চেয়ারম্যান এর কাছে গেলে তিনি জানান ওই কাউন্সিলর কাটমানি খেয়েছেন। এরপর স্থানীয় মানুষজন আবার কাউন্সিলর কাছে গেলে তিনি জানান তিনি একা কাঠ মানি নয় এলাকার সকলের কাটমানি খেয়েছেন। একে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয় ওই এলাকায়। এরপরই স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে ডিম ছুড়তে শুরু করে।

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের