কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে ‘ককটেল ২’। ছবিটি বক্স অফিসে ইতিবাচক সূচনা করলেও আলোচনার বড় অংশ জুড়ে রয়েছে অভিনেত্রী কৃতি স্যাননের কিছু দৃশ্য। সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সামাজিক মাধ্যমে ছবিটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে কৃতির বিকিনি-পরা একাধিক দৃশ্যকে ঘিরে।

বিশেষ করে একটি গানে এবং কয়েকটি দৃশ্যে অভিনেত্রীর ক্লোজ-আপ দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, গল্পের প্রয়োজনে গ্ল্যামারাস দৃশ্য থাকতেই পারে, কিন্তু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল ও ক্লোজ-আপ শট অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে। সেই কারণেই নতুন করে উঠে এসেছে বলিউডে অভিনেত্রীদের উপস্থাপনা এবং ‘অবজেক্টিফিকেশন’ নিয়ে বিতর্ক। অনেকেই সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ ছবিতে জাহ্নবী কাপুরকে ঘিরে হওয়া সমালোচনার প্রসঙ্গ টেনে এনেছেন। এক নেটিজেন এক্স-এ লিখেছেন, ‘যদি পেড্ডিতে জাহ্নবীর কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলা হয়ে থাকে, তাহলে ককটেল ২-এ কৃতি স্যাননের ক্লোজ-আপ শট নিয়েও একইভাবে আলোচনা হওয়া উচিত।’ 

আরও পড়ুনঃ মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

যদিও বিতর্কের এই আবহে ছবির বাণিজ্যিক সাফল্যে কোনও প্রভাব পড়েছে বলে এখনও মনে করছেন না ট্রেড বিশেষজ্ঞরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে ১০ থেকে ১২ কোটি টাকার ব্যবসা করতে পারে ‘ককটেল ২’। ছবির তারকা কাস্ট এবং প্রচারের জোরে সপ্তাহান্তে আয় আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে। সব মিলিয়ে, একদিকে বক্স অফিসে সফল সূচনা, অন্যদিকে কৃতি স্যাননের কিছু দৃশ্যকে ঘিরে তুমুল বিতর্ক, এই দুইয়ের টানাপোড়েনেই এখন শিরোনামে ‘ককটেল ২’।

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল প্লাজায় বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা