প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রেন্ডস ধারাবাহিক খ্য়াত পরিচালক জেমস বারোজ প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পরিচালকের পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। একটি শোকবার্তাও জারি করেছেন তাঁরা। তাতে বলা হয়েছে, আজ, শনিবার (আমেরিকার সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সকলের প্রিয় জেমস। জীবনের শেষ সময়টুকু পরিবারের মাঝেই কাটালেন তিনি। ওর আত্মার শান্তি কামনা করি।

আরও পডুন: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইজরায়েলি হামলা, নিহত ৫

যদিও পরিচালকের মৃত্যুর কারণ জানা যায়নি। আমেরিকার ধারাবাহিকের ইতিহাসে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন জেমস বারোজ। তাঁর পরিচালিত ফ্রেন্ডস ধারাবাহিক যুগের পর যুগ ধরে সকলের মন জয় করে রেখেছে। শুধুই ‘ফ্রেন্ডস’ নয়, ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’, ‘উইল অ্যান্ড গ্রেস’, ‘ফ্রেজিয়ার’, ‘দ্য বব নিউহার্ট শো’ এবং ‘মাইক অ্যান্ড মলি’র মতো ধারাবাহিক উপহার দিয়েছিলেন গোটা বিশ্বকে। কেরিয়ারে মোট ১১টি এমি অ্যাওয়ার্ড পেয়েছেন জেমস বারোজ। আমেরিকার ধারাবাহিকের ইতিহাসে এক মাইলস্টোন গড়ে দিয়েছিলেন তিনি। বিশেষ করে কৌতুকধর্মী ধারাবাহিকের ক্ষেত্রে তাঁর পরিচালনার প্রশংসা আজও হয় সর্বত্র। জেমস বারোজের খ্যাতি শুধুই আমেরিকা নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ‘ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা অ্যাওয়ার্ডস’-এ পাঁচবার ভূষিত হয়েছেন জেমস। ২০১৫ সালে ‘ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা’ তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছিল। ‘দ্য মেরি টাইলার মুর শো’, দিয়ে ১৯৭৪ সালে আমেরিকার ধারাবাহিক জগতে পরিচালনার কাজ শুরু করেন জেমস বারোজ। তারপর প্রায় ৫০টি ধারাবাহিকে পরিচালনা করেছিলেন তিনি। এক হাজারেরও বেশি ধারাবাহিকের শো পরিচালনা করার অভিজ্ঞতা ছিল জেমস বারোজের। তাঁর প্রয়াণে মার্কিন টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় শিবিরে দুশ্চিন্তা! ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়