যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিরতির ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফের রক্তাক্ত লেবানন। দক্ষিণ লেবাননের আরাবসালিম শহরে ইজরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। হামলার জেরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

শুধু আরাবসালিম নয়, নাবাতিয়েহ অঞ্চলের একাধিক এলাকাতেও রাতভর বিমান হামলা ও গোলাবর্ষণের অভিযোগ উঠেছে। ফলে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনার উপস্থিতি এবং সীমান্ত উত্তেজনার আবহে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রসঙ্গত, সাম্প্রতিক যুদ্ধেরজুদ্ধে উদ্বেগ তৈরি হওয়ায় ইজরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইজরায়েলি এক কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুই সূত্রও সেই খবর জানিয়েছিল।আমেরিকা ও কাতারের মধ্যস্থতায়, ইরানের সমর্থনে এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। আলোচনায় যুক্ত কূটনীতিকদের দাবি, দক্ষিণ লেবাননকে স্থিতিশীল রাখা এবং বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে যুদ্ধের জেরে লেবাননে ইজরায়েলি হামলায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছিল। পাল্টা হিজবুল্লাহর আক্রমণে নিহত হন চার ইজরায়েলি সেনা। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও হামলা পুরোপুরি থামেনি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ইজরায়েলি সেনার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন জানিয়েছেন, নিরাপত্তা হুমকির জবাব দিতে তাদের বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা বজায় রেখেছে। তাঁর দাবি, হিজবুল্লাহ এখনও সামরিক পরিকাঠামো রক্ষা ও শক্তিশালী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ফের অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি টিকবে, নাকি নতুন করে সংঘাত ছড়াবে,  সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা