শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারিভাবে প্রথম ২০ জুন রাজ্যে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। হুগলির তারকেশ্বরে সেই কারণেই সভার আয়োজন করেছিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। কিন্তু তারকেশ্বর কেন? কারণ হুগলি জেলার এই বিশেষ জনপদের কাছে রয়েছে জিরাট। আর সেই জিরাট হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি। আর সেই পবিত্র মাটি থেকেই আজ, শনিবার বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কলকাতায় বানানো হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি। জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে কিনে নেবে রাজ্য সরকার। সেখানে তৈরি হবে লাইব্রেরি।

আরও পডুন: তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘এই প্রথমবার পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার তারকেশ্বরের মাটিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মনে রেখে ও তাঁকে সম্মান জানিয়ে, এই বিশেষ দিবস পালন করছি আমরা। পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য বাংলার মাটিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ তারিখ আত্মবলিদান দিবস আর ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস। এই দুই দিনই সাড়ম্বরে পালন হবে রাজ্যে। আগামী দিনে জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম ভিটেতে স্মৃতিসৌধ ও লাইব্রেরি বানানো হবে। ওনার ভিটে কিনে নেবে রাজ্য সরকার। কলকাতায় ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি করে তাঁকে সম্মান জানাবে রাজ্য সরকার।’

একই সঙ্গে এতদিন ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি না দেওয়ায় একযোগে কংগ্রেস-সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে সোচ্চারও হন তিনি।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ