জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

Share:

নিজস্ব প্রতিনিধি,পেট্রাপোল: জটিলতা কাটিয়ে অবশেষে রাজ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে হাতে পেল পেট্রাপোল সীমান্ত থানার(Petropoll P.S.) নতুন ভবন। শনিবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এলপিএআই)-এর পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভবনটি রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়। এর ফলে বহু প্রতীক্ষিত পেট্রাপোল থানার নতুন ভবনেই এবার থেকে হবে প্রশাসনিক কাজ। কয়েক বছর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে পেট্রাপোল বন্দরের আধুনিক ভবনের উদ্বোধন হলেও, সেই সময়ে জটিলতার কারণে থানা স্থানান্তরিত করা যায়নি।

অভিযোগ উঠেছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন করা ভবনটি তৎকালীন রাজ্য সরকার গ্রহণ করেনি। তবে সরকার পরিবর্তনের পর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে থানা হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে পেট্রাপোল থানা ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ সংলগ্ন এলাকায় অবস্থিত। সেখানে অভিযোগ জানাতে গেলে সাধারণ মানুষকে বিএসএফের কড়া নিরাপত্তা ও তল্লাশির মুখোমুখি হতে হয়। গভীর রাতে থানায় যেতে অনেকেই অনীহা প্রকাশ করতেন। পরিচয়পত্র সঙ্গে না থাকলে থানার কাছাকাছি পৌঁছনোও কঠিন হয়ে পড়ত। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন মহল থানাতে পৌঁছানো আরও সহজ করার দাবি জানাচ্ছিলেন। শনিবারের থানার নয়া ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

তাঁদের উপস্থিতিতেই নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পোর্ট ম্যানেজার কমলেশ সাইনি জানান, নতুন বন্দর চালুর সময় বিভিন্ন কারণে থানা স্থানান্তর করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। নতুন ভবনে থানা চালু হওয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের পাশাপাশি ব্যবসায়ী ও প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও এই সীমান্ত বন্দর এলাকায় উল্লেখযোগ্য সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ