মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্দিষ্ট সময়ে দিল্লি এয়ারপোর্টে পৌঁছেও বিমান ধরেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ঠায় ৪৫ মিনিট বিমানবন্দরেই বসেছিলেন তিনি। কিন্তু কেন? সূত্রের খবর, নিট-ইউজি পরীক্ষার্থীদের কথা ভেবেই দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করেন মোদি। আজ, রবিবার দুপুর ২টো থেকে সারা দেশজুড়েই শুরু হয়েছিল নিট-ইউজি পরীক্ষা। আর মোদি কলকাতা থেকে দিল্লি এয়ারপোর্টে পৌঁছন ১টা ১৫ মিনিট নাগাদ। তখন দিল্লিতে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ভিড় জমাচ্ছেন বা কোনও পরীক্ষার্থী রাস্তাতে ভিড় জমাচ্ছেন। এই সময়ে দিল্লির রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী গেলে প্রোটোকল অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হত। যার ফলে বন্ধ করতে হত একাধিক রাস্তা। এতে অসুবিধা হতে পারত পরীক্ষার্থীদের। তাই সেই কথা মাথাতে রেখে দিল্লি এয়ারপোর্টেই ৪৫ মিনিট অপেক্ষা করেন মোদি।

দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা থেকে দিল্লিতে পৌঁছয় প্রধানমন্ত্রীর বিমান। এরপর দুপুর ২টো পর্যন্ত বিমানবন্দরেই বসে থাকেন তিনি। নির্ধারিত সময় অনুযায়ী ২টো নাগাদ পরীক্ষা শুরু হওয়ার পর দিল্লি বিমানবন্দর থেকে কনভয় নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। আর তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। পরীক্ষার্থীদের কথা মাথাতে রেখে মানবিক পদক্ষেপ নেন মোদি। প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রীর কনভয়ের যাতায়াতের কারণে নির্দিষ্ট রুটের যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। অনেক অস্থায়ী বিধিনিষেধও আরোপ করার প্রয়োজন পড়ে। দিল্লিতে যদি ওই দুপুরের সময়ে এরকম কোনও বিধিনিষেধ লাগু করতে হতো তাহলে সমস্যাতে পড়তেন পরীক্ষার্থীরা। তাই মোদি নিজেই পিএমও ও এসপিজিকে প্রয়োজনীয় নির্দেশ দেন বলে সূত্রের খবর।

আরও পডুন: তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

গত ৩ মে নিট-ইউজি পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেটি বাতিল হয়ে যায়। শিক্ষামন্ত্রকের তরফে আজ, রবিবার ২১ জুন পুনরায় নিট-ইউজি পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করা হয়। এদিনের পরীক্ষার জন্য একাধিক সতর্কতা নিয়েছে কেন্দ্র। প্রশ্নপত্র ফাঁস রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে শিক্ষামন্ত্রক।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের