চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এ বিষয়ে আবেদন জানানো হয়েছে। প্রায় এক সপ্তাহের জন্য বিদেশে থাকার অনুমতি চেয়েছেন তিনি।

জানা গিয়েছে, বিধাননগরে ভোট প্রচারের সময় দেওয়া একটি উস্কানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাঁর বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্টের একক বেঞ্চ। সেই নিষেধাজ্ঞা শিথিল করার আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এর আগেও চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি। সেই সময় কয়লা পাচার সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিচারপতি বিবেক চৌধুরী নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিদেশযাত্রার অনুমোদন দিয়েছিলেন। এবারও চিকিৎসার স্বার্থে বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে আদালতের অনুমতির অপেক্ষায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

২০১৬ সালের ১৯ অক্টোবর থেকে অভিষেকের চোখের সমস্যার সূত্রপাত। সেদিন মুর্শিদাবাদের দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে হুগলির সিঙ্গুর সংলগ্ন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। ওই দুর্ঘটনায় তাঁর বাঁ চোখের নীচে গুরুতর আঘাত লাগে বাম চোখের হাড়ে চিড় ধরে। এরপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরের পাশাপাশি বিদেশের একাধিক চিকিৎসাকেন্দ্রেও যেতে হয়েছে তাঁকে। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর এবং আমেরিকায় চিকিৎসা করিয়েছেন অভিষেক। তাঁর বাঁ চোখে একাধিক অস্ত্রোপচারও হয়েছে বলে জানা যায়। এদিকে অভিষেক যে সময় বিদেশে যেতে চাইছেন, সেইসময় তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়েই চলেছে। দলীয় নেতৃত্ব, সংগঠনের ভবিষ্যৎ এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা মহলে আলোচনা চললেও আপাতত আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট