হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি।  দ্রুত শুনানির আবেদনও করেছিলেন। এবার সেই আবেদন  খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত নয় নির্দিষ্ট সময়ে হবে এই মামলার শুনানি।  

চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা বলে মঙ্গলবার (২৩ জুন) কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। প্রায় এক সপ্তাহের জন্য দেশের বাইরে থাকার আবেদন জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে আজ, বুধবার (২৪ জুন)  সেই মামলার শুনানি হয়।  অভিষেকের আইনজীবী কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে জরুরি ভিত্তিতে তাঁর মক্কেলের বিদেশ যাত্রার অনুমতি চান। কি কারণে বিদেশ যাওয়া জরুরি সেই কথাও জানান । তবে সেই আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানান, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। দ্রুত শুনানি হবে না।  

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২  

উল্লেখ্য, ভোটের ফলপ্রকাশের পর থেকেই বাংলার ছবি বদলে গিয়েছে। জনরোষের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি দলের অন্দরেও হয়ে পড়েছেন কোণঠাসা। নিজের দলের নেতাদের ক্ষোভের মুখে পড়েছেন অভিষেক। অনেকেই দলে অভিষেকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয় ভিন্ন ভিন্ন তদন্তকারী দল অভিষেককে একাধিকবার বিভিন্ন মামলায় তলব করেছে। বর্তমানে তিনি রয়েছেন সিআইডি, ইডি, সিবিআইয়ের নজরে। একগুচ্ছ মামলার জিজ্ঞাসাবাদের জন্য যখন তখন তাঁকে ডেকে পাঠানো হচ্ছে।   

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা