মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে আজ, সোমবার ভক্তি, আচার ও ঐতিহ্যের আবহে পালিত হল মায়াপুরের ইসকনের রাজাপুর মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। এদিন ভোর থেকেই রাজাপুর জগন্নাথ মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যায়। উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। হরিনাম সংকীর্তন, বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় জগন্নাথদেবের মহাঅভিষেক।

শাস্ত্রসম্মত নিয়ম মেনে পবিত্র গঙ্গাজল, চন্দন, দুধ, দই, মধু, ঘি, নারকেলের জল ও সুগন্ধি দ্রব্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নান যাত্রা সম্পন্ন হয়েছে। এই বিশেষ অভিষেককে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। নির্দিষ্ট নিয়ম মেনে বহু ভক্তও অভিষেক সেবায় অংশগ্রহণ করেন। জগন্নাথ দেবের স্নানযাত্রা অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ উৎসব। পুরাণ মতে, রাজা ইন্দ্রদ্যুম্নের সময় থেকেই এই উৎসবের প্রচলন হয়েছে। বিশ্বাস করা হয়, স্নানের পর অতিরিক্ত জলস্নানের কারণে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। কাঁপ দিয়ে জ্বর আসে। তাই স্নানের পর জগন্নাথ দেবকে ‘অনসর’ কক্ষে বিশ্রামে নিয়ে যাওয়া হয়। আজকের পর থেকে আগামী এক পক্ষকাল অর্থাৎ ১৫ দিন সময় পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকবে।

আরও পডুন: ১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

পরে ‘নবযৌবন দর্শন’-এর মাধ্যমে পুনরায় রথে আরোহণ করবেন জগন্নাথদেব। স্নানপর্বের শেষে ভগবানকে ঐতিহ্যবাহী গজবেশে সজ্জিত করা হয়, যা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ। এই বিশেষ রূপ দর্শনের জন্য রাজাপুর জগন্নাথ মন্দির চত্বরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন অসংখ্য ভক্ত। এদিন দিনভর মন্দিরে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, বিশেষ ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে।

এদিনের স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হল রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। ‘অনসর’ পর্ব শেষে নবযৌবন দর্শন এবং তার পরেই মহাধুমধামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা। ফলে সোমবারের এই স্নানযাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আগামী রথযাত্রার সূচনাপর্ব হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে। মায়াপুরে এই সামগ্রিক অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। 

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?