গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে বুধবার দুপুর ১২টার মধ্যে শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি থানায় উপস্থিত হননি। পরিবর্তে স্বামী তথা রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সাকির আলির শুনানির জন্য ব্যাঙ্কশাল আদালতে যান তিনি। পুলিশের নোটিস অমান্য করার পর এবার তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর।

২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রিষড়ায় ছড়িয়ে পড়া হিংসার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেই মামলার তদন্তে মঙ্গলবার অপরূপা পোদ্দার ও সাকির আলির বাড়িতে তল্লাশি চালায় এনআইএ। প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সাকির আলিকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। গ্রেফতারের পর সাকির আলিকে নিয়ে যাওয়ার সময় এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অপরূপা পোদ্দারও। অভিযোগ, নিরাপত্তা দিতে এগিয়ে আসা এক পুলিশকর্মীর হাত সরিয়ে দেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ‘I don’t need any police protection. Who are you?’

আরও পড়ুনঃ জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

এই ঘটনার পর পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্রীরামপুর থানায় অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। মঙ্গলবার রাতেই তাঁর বাড়িতে নোটিস পৌঁছে দেয় পুলিশ। বুধবার দুপুর ১২টার মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ মানা হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি থানায় হাজির হননি। এদিকে, আগে থেকেই শ্রীরামপুর থানায় উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। ফলে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে পুলিশের পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার যাদব বলেন, ‘দুপুর ১২টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তিনি আসেননি। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। এবার আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আইন নিজের পথেই চলবে।’

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর ছুড়ল বিজেপি কর্মীরা, দাঁড়িয়ে দেখল পুলিশ

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন

সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ