জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের ফ্ল্যাট দখলের মামলায় গ্রেফতার হওয়ার এক মাস পর স্বস্তি পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তবে আদালতের বেঁধে দেওয়া একাধিক শর্ত মেনেই আপাতত জেলের বাইরে থাকতে পারবেন তিনি। গত ৩ জুন জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ফুলবাগান এলাকায় একটি ফ্ল্যাটের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন ধরে সেটি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। এই মামলায় জামিনের আবেদন জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

প্রথমে মামলাটি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ওঠার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি শুনানি থেকে সরে দাঁড়ান। পরে মামলাটি বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে স্থানান্তরিত হয়। বুধবার সেই বেঞ্চই জয়প্রকাশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত। নির্দেশ অনুযায়ী, অভিযোগের সঙ্গে যুক্ত ফুলবাগান থানা এলাকায় তিনি প্রবেশ করতে পারবেন না। তদন্তকারী সংস্থা যখনই ডাকবে, তাঁকে হাজিরা দিতে হবে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। এই মামলাকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরেই ক্ষোভের পরিবেশ ছিল বলে স্থানীয়দের একাংশের দাবি। অভিযোগ, তৃণমূল সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জয়প্রকাশ মজুমদার ওই ফ্ল্যাটে থেকে গিয়েছিলেন এবং অভিযোগকারীরা দীর্ঘদিন ন্যায়বিচার পাননি।

আরও পড়ুন: সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ

গত ৩ জুন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে ভিড় জমান কয়েকজন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, সেই সময় কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে জয়প্রকাশের বচসা বাধে এবং তাঁদের উপর শারীরিকভাবে আক্রমণের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। পরে ফ্ল্যাট দখল, বৃদ্ধা মালকিনকে হুমকি ও কটুক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজনা ছড়ায়। থানায় যাতায়াতের পথে জয়প্রকাশকে লক্ষ্য করে ডিমও ছুড়েছিলেন বিক্ষুব্ধেরা। অভিযোগকারী পক্ষের দাবি, ২০১২ সালে ফুলবাগান এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ। ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ফ্ল্যাট ছাড়েননি। ফ্ল্যাটের মালকিন ও তাঁর মেয়ের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানানো হলেও তৎকালীন সময়ে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন আদালতের শর্ত মেনে তদন্তে সহযোগিতা করতে হবে জয়প্রকাশ মজুমদারকে। একইসঙ্গে ফ্ল্যাট দখলের অভিযোগের তদন্তও চলবে।

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার

‘আমাদের বিষয়ে নাক গলাবেন না’, ‘ডন ৩’ কাণ্ডে ইম্পাকে কড়া হুঁশিয়ারি রণবীরের

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): হাফসেঞ্চুরি ঋষভ পন্থের, ভারত ৪০৩/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০