নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদলের পর থেকেই হেনস্থার শিকার হতে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে। বাদ গেল না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদও। এবার ডিম হামলার শিকার হলেন মহুয়া মৈত্র। নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের কর্মিসভাকে কেন্দ্র করে বুধবার তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। কালীগঞ্জে তৃণমূলের কর্মিসভায় হেনস্তার অভিযোগ তুলে একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। সভায় উপস্থিত তৃণমূল সাংসদ অভিযোগ করেন, কর্মসূচি চলাকালীন তাঁকে এবং দলের নেতাকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, তাঁদের লক্ষ্য করে ডিম-সহ বিভিন্ন বস্তু ছোড়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

জানা গিয়েছে, বুধবার অর্থাৎ আজ কালীগঞ্জে তৃণমূলের সাংগঠনিক কর্মিসভায় যোগ দিতে যান মহুয়া মৈত্র। এদিন নদিয়ার কালিগঞ্জের পলাশীতে বিধায়ক আলিফা আহমেদের বাড়িতে তৃণমূলের একটি বৈঠক ছিল। সেই সময় মহুয়াও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে কালো পতাকা হাতে একদল বিক্ষোভকারী জড়ো হন বলে অভিযোগ। ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। মহুয়ার দাবি, বিক্ষোভকারীরা তাঁদের বেরিয়ে যেতে বাধা দেন এবং চারদিক থেকে ঘিরে রাখেন। ঘটনার একাধিক ভিডিও নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেন তৃণমূল সাংসদ। ভিডিওর সঙ্গে তিনি দাবি করেন, জানালা লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তাঁর অভিযোগ, একটি ডিম তাঁর গায়েও লাগে। 

আরও পড়ুন: জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

মহুয়া মৈত্র আরও অভিযোগ করেন, এই বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা সাধারণ মানুষ নন, তাঁরা বিজেপির কর্মী-সমর্থক। ঘটনাস্থল থেকেই তিনি সমাজমাধ্যমে লাইভ করে পরিস্থিতির কথা তুলে ধরেন। লাইভ সম্প্রচারে সাংসদ দাবি করেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কার্যকর ব্যবস্থা নেয়নি। তাঁর আরও অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠার পরে ঘটনাস্থলে যান কালীগঞ্জ থানার চার পুলিশকর্মী। কিন্তু তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। শেষমেশ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। যদিও নিরাপত্তা জোরদার করা হলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি।  অন্যদিকে, তৃণমূলের মহিলা কর্মীরাও সেখানে উপস্থিত হয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করেন। ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

আম-কূটনীতি! শুভেন্দুকে ৫০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

সম্পর্কের টানাপোড়েনের মর্মান্তিক পরিণতি! গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ প্রেমিকের

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা

রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ইউক্রেনের ড্রোন হামলায় মৃত্যু বাংলার যুবকের

‘আগে চারটে খুন করেছি,এবার তোমার পালা’ চলন্ত ট্রেনে যাত্রীকে হুমকি খুনির

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম-পাথর উত্তেজিত জনতার, নামল কেন্দ্রীয় বাহিনী

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী