পুনর্বাসনের দাবিতে এবার আদালতের দ্বারস্থ ১০৫ সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুনর্বাসনের নিশ্চয়তা না মিললে উচ্ছেদ মানবেন না! এই অবস্থান নিয়েই কলকাতা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা এলাকার ১০৫টি সেতুর নিচের জবরদখলকারী বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, বিকল্প বাসস্থান না দিয়ে উচ্ছেদ করলে বহু মানুষ চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। কলকাতা পুরসভা এলাকার ১০৫ টি সেতুর নিচে দীর্ঘদিন ধরে বসবাসকারী ও ব্যবসা করা মানুষদের সম্প্রতি উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। তবে যাঁদের নাম ভোটার তালিকায় নেই বা প্রয়োজনীয় সরকারি নথিপত্র নেই তাঁদের পুনর্বাসনের সম্ভাবনা কম। সেই কারণেই অনেকেই মনে করছেন, আদালতের হস্তক্ষেপই তাঁদের শেষ ভরসা।

পুরসভার দাবি, শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ সেতুগুলির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, আগামী শনি ও রবিবার থেকেই অভিযান শুরু হতে পারে। এই আশঙ্কায় ইতিমধ্যেই বহু পরিবার ঘরবাড়ির জিনিসপত্র গুছিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। খাটাল পরিচালনাকারীও তাঁদের গরু-মোষ লরিতে তুলে জয়নগর, হাবড়া-সহ বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন। অন্যদিকে বন্ডেলগেট, ঢাকুরিয়া-বিজন সেতু, অরবিন্দ সেতুসহ একাধিক এলাকার বাসিন্দা ও ছোট ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে রাজনৈতিক মহলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সরকারি নোটিস জারি হওয়ার পর বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্বও বিষয়টি নিয়ে কার্যত নীরব। ফলে ক্ষতিগ্রস্তদের একাংশের মতে, আইনি লড়াই ছাড়া এখন আর কোনও পথ খোলা নেই।

আরও পড়ুন: প্রবল দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু আজ থেকেই

পুরসভার দেওয়া নোটিস অনুযায়ী, যে ১০৫ টি সেতুর নিচে উচ্ছেদের নির্দেশ জারি হয়েছে, তার বড় অংশের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কেএমডিএ-র ওপর। এছাড়া হুগলি রিভার ব্রিজ কমিশন, সেচ দফতর, পূর্ত দফতর এবং কলকাতা পুরসভাও কয়েকটি সেতুর দেখভাল করে থাকে। শীর্ষ ইঞ্জিনিয়ারদের মতে, বিশেষ করে কেএমডিএ-র অধীন বহু পুরনো সেতুর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে ধেড়ে ইঁদুরের গর্ত তৈরি, সেতুর নিচে বসবাসকারীদের রান্নার ধোঁয়া, তেল-কালির প্রভাব এবং বছরের পর বছর ধরে কাঠামোর ওপর অতিরিক্ত চাপের ফলে বহু সেতুর স্থায়িত্ব কমে গিয়েছে। তাই দ্রুত সংস্কার ও সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত বিশেষজ্ঞদের। 

বিয়ের কথা গোপন রেখে প্রেম, প্রেমিকের সত্য জানতেই মর্মান্তিক পরিণতি তরুণীর

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

৭৭ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান এয়ারটেলের, কী-কী সুবিধা থাকছে?

প্রবল দুর্যোগের আশঙ্কা! নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু আজ থেকেই

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?

৩০ নাকি ৩১ জুলাই, কবে শুরু শ্রাবণ, রইল কবে-কবে সোমবার পড়ছে, সেই তালিকা

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল