চক্রান্ত করে ইরানকে বিশ্বকাপ থেকে বাদ? ফিফা সভাপতির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে বিতর্কিত এক সিদ্ধান্ত এবার পৌঁছে গেল আদালতের দোরগোড়ায়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের হয়েছে। আমেরিকায় বসবাসকারী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বৃহস্পতিবার (২ জুলাই) বোস্টনের একটি ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন। আফরাসিয়াবির অভিযোগ, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে শেষ ৩২ থেকে বঞ্চিত করা হয়েছে। 

তাঁর দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর সিদ্ধান্তকে ব্যবহার করে ইরানকে ইচ্ছাকৃতভাবে জয় থেকে বঞ্চিত করা হয়, যার ফলে দলটি শেষ ৩২-এ ওঠার সুযোগ হারায়। তিনি আদালতের কাছে এই মামলাকে ক্লাস-অ্যাকশন হিসেবে গ্রহণ করার আবেদনও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শুধু তিনি নন, কোটি কোটি ইরানি এবং ইরানি আমেরিকান সমর্থকও ওই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই তাঁদের পক্ষ থেকেও আইনি লড়াই চালানোর অনুমতি চেয়েছেন তিনি।

আরও পড়ুন: ৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড

বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর করা একটি গোল। ম্যাচে অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহ ইরানের হয়ে যে গোলটি করেছিলেন, তা ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল করা হয়। ম্যাচটি ১-১ গোলে শেষ হয় এবং সেই সিদ্ধান্তের পরই ইরানের বিশ্বকাপে টিকে থাকার আশা কার্যত শেষ হয়ে যায়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুরো বিশ্বকাপজুড়েই ফিফা ইরানের প্রতি নিরপেক্ষ আচরণ করেনি। বরং বিভিন্ন ক্ষেত্রে দলটির জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন মামলাকারী। এখনও পর্যন্ত এই মামলার বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে আদালতে এই অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটি কী অবস্থান নেয়, সেদিকেই নজর রয়েছে ক্রীড়ামহলের।

স্প্যানিশ অভিনেত্রী এস্টারের প্রেমে পড়েছেন এমবাপ্পে, জোর গুঞ্জন

৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড

ওয়াশিং মেশিনে আটকে শিশুদের নির্মম অত্যাচার, বেঙ্গালুরুর ডে কেয়ার বিতর্কে গ্রেফতার ১

৫ জুলাই কোথায় বসবে আমিরের বিয়ের আসর? অতিথি কারা? জানালেন সুপারস্টার নিজেই

সাতসকালে সুপারি ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা, চাঞ্চল্য নবদ্বীপে

পুনর্বাসনের দাবিতে এবার আদালতের দ্বারস্থ ১০৫ সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

বিয়ের কথা গোপন রেখে প্রেম, প্রেমিকের সত্য জানতেই মর্মান্তিক পরিণতি তরুণীর

‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

৭৭ দিনের ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান এয়ারটেলের, কী-কী সুবিধা থাকছে?

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের