মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতাকে জোর ধাক্কা দিয়ে দলের সভানেত্রীর পদ ছেড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে তৃণমূলের সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র পাঠিয়েছেন তৃণমূলনেত্রীর কাছে। কিন্তু সেই ইস্তফাপত্রকে কেন্দ্র করেই তৈরি হয়েছে জল্পনা। কারণ চন্দ্রিমার পাঠানো ইস্তফাপত্রে মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর বিষয়টির উল্লেখ নেই! রাজনৈতিক মহলের প্রশ্ন, দলের পদ ছাড়তে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিঠি! এটা নতুন ঘটনা। চন্দ্রিমা ভট্টাচার্যের দেওয়া ইস্তফাপত্রে মমতাকে সম্বোধন করতে হত তৃণমূল সর্বভারতীয় সভানেত্রী হিসেবে। সেই জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন চন্দ্রিমা। তাহলে কী মমতাকে দলনেত্রী মানেন না তিনি? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আরও পডুন: তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

গত ৩ জুন তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদে চন্দ্রিমাকে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই ঘটনার এক মাস বাদে পদ থেকে ইস্তফা দিলেন তিনি। চন্দ্রিমার পাঠানো ইস্তফাপত্রে লেখা হয়েছে, ‘৩ জুন কালীঘাটের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় রাজ্য সভাপতির যে পদে আমাকে বসানো হয়েছিল, তা থেকে ইস্তফা দিলাম। বর্তমানে আর যে যে পদে আমি রয়েছি, তা থেকেও ইস্তফা দিলাম।’ কিন্তু কেন এই পদক্ষেপ? বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে চন্দ্রিমা জানিয়েছেন, ‘আমি আনুগত্য দেখানোর চেষ্টা করেছিলাম। কোথাও খামতি ছিল না। আমি এ ব্যাপারে নিজের কাছে পরিষ্কার। কিন্তু দেখলাম, সেটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ল। তৃণমূল ভবনে গতকাল যা ঘটেছে, সেটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, উনি আমাকে বললেন, ভবনটা ওদের হাতে তুলে দিলে? আমি তো কিছুই তুলে দিই নি। সেই ক্ষমতা নেই আমার কাছে। প্রতিদিন যতক্ষণ থাকি তৃণমূল ভবনে, ততক্ষণই ছিলাম। আমার কাছে কেউ আসেনি। আমার সঙ্গে ওদের দেখাও হয়নি।’

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

পাইরেটেড সিনেমা-ওয়েব সিরিজের রমরমা, ‘Telegram’-কে কড়া নোটিস কেন্দ্রের

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

দেবরাজের কালো টাকা লেনদেনে যুক্ত ছিল ‘স্পেশাল ৩০’!

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের গোপনাঙ্গে হাত, গুলি করে খুনের হুমকি, অভিযুক্ত বিজেপি যুবনেতা

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি

জিভে জল আনা খাঁটি বাঙালি রান্না, বাড়িতে বানিয়ে নিন সর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ি