ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, ম্যানচেস্টার: অভিষেক শর্মা ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে সাত উইকেট হারিয়ে ১৯০ রান তুলল টিম ইন্ডিয়া। রান পেয়েছেন ঈশান কিশনও (৪৯)। ইংলিশদের হয়ে স্যাম কারেন চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

শনিবার (৪ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিনই ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে শুরু করেন অভিষেক শর্মা। তবে অভিষেক হওয়া বৈভব বেশিদূর এগোতে পারেননি। পঞ্চম ওভারে উইল জ্যাকসের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। দুই ছক্কার সাহায্যে ১০ বলে করেন ১৪ রান। পরের ওভারে বড় শট খেলতে গিয়ে স্যাম কারানের বলে ফিরে যান অভিষেকও। আউটের আগে আটটি চার ও এক ছক্কায় ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান ঈশান কিশন ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুজনেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। মাত্র ৩৩ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ত্রয়োদশ ওভারে বল করতে এসে শ্রেয়সকে (২২ বলে ৩৭) ফিরিয়ে ৬৫ রানের জুটি ভাঙেন লিয়াম ডসন। পাঁচ নম্বরে নামা শিবম দুবে বড় রান পাননি। সাত বলে ৫ রান করে স্যাম কারেনের বলে আউট হয়ে যান। এক সময়ে ঈশানকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। কিন্তু অর্ধশতরানের দোরগোড়া থেকে ফেরেন তিনি। স্যাম কারেনের বলে সাজঘরে ফেরার আগে ৪০ বলে ৪৯ রান করে যান। পর পর তিন উইকেট হারানো টিম ইন্ডিয়ার রান তোলার গতি খানিক শ্লথ হয়ে যায়। সাতে নামা অক্ষর পটেল দুই রান করে রান-আউট হয়ে যান। শেষ ওভারে জোফ্রা আর্চারের বলে পর পর দুই ছক্কা ও একটি চার মারেন তিলক। শেষ বলে বলের ফ্লাইট মিস করে জস বাটলারের তালুবন্দি হয়ে আউট হয়ে যান হর্ষিত রানা (৩ বলে ৬)। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯০ রান তোলে ভারত। তিলক বর্মা ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

আদৌ বিয়ের জন্য প্রস্তুত? ছাদনাতলায় বসার আগে অবশ্যই মিলিয়ে নিন এই ১৪ লক্ষণ

‘মৃত্যুর জন্য আসছেন..,’ অস্ট্রেলিয়া সফরের আগেই মোদিকে খুনের হুমকি মুসলিম যুবকের

ভাগ্নের সঙ্গে প্রেমে মজেছিলেন মামী! মর্মান্তিক পরিণতিতে ঘর বাঁধার স্বপ্ন ভেঙে চুরমার

অভিষেক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ‘বিস্ময় বালক’ বৈভব, ২ ছক্কায় ১৪ রান করে আউট

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

ঝোড়ো ব্যাটিং অভিষেক-শ্রেয়সের, ১৯০ রান তুলল ভারত

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?