চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

Share:

নিজস্ব প্রতিনিধি:  নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল এক জেলবন্দি আসামিকে। সুযোগ পেয়েই পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ওই জেলবন্দি আসামিকে চিকিৎসার জন্য কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসা শেষ হওয়ার পর তাকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু তার আগেই সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই আসামি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে পৌঁছান রানাঘাট পুলিশ জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) মহাতাসিম আখতার এবং কল্যাণী থানার আইসি শিবরাম বর। কীভাবে পুলিশের নজর এড়িয়ে আসামি পালাতে সক্ষম হল, তা খতিয়ে দেখতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালের গাফিলতিতে মৃত্যু নাবালিকার, আরামবাগের হাসপাতালে চরম বিক্ষোভ

এখনও পর্যন্ত পলাতক আসামির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্তকারীদের অনুমান, পরিকল্পিতভাবেই সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করে তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে হেফাজতে থাকা এক জেলবন্দি হাসপাতাল থেকে পালাতে পারল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তোলাবাজির অভিযোগে হুগলির চণ্ডীতলায় গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

শান মাসুদের অধ্যায় শেষ, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হলেন কে?

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

বাসের মধ্যে খালাসির মরদেহ, আঁতকে উঠলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ার মানবাজারে

হাসপাতালের গাফিলতিতে মৃত্যু নাবালিকার, আরামবাগের হাসপাতালে চরম বিক্ষোভ

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?