জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জিম্বোবোয়ের বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ঠাঁই হয়নি উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনের। তবে দলে ফিরেছেন রিঙ্কু সিংহ ও ময়াঙ্ক যাদব। রয়েছেন বৈভব সূর্যবংশীও। অধিনায়ক হিসেবে জায়গা ধরে রেখেছেন শ্রেয়স আইয়ার। সহ অধিনায়ক হিসেবে রয়েছেন তিলক বর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেই জিম্বোবোয়ের উদ্দেশে রওনা হবে ভারতীয় ক্রিকেট দল। জিম্বাবোয়ের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে। প্রথম ম্যাচ হবে ২৩ জুলাই। দ্বিতীয় ম্যাচ ২৫ জুলাই এবং তৃতীয় তথা শেষ ম্যাচ হবে ২৬ জুলাই। তিনটি ম্যাচই হারারে-তে অনুষ্ঠিত হবে। জিম্বাবোয়ে সফরের জন্য সোমবার (৬ জুলাই) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সচিব। দলে রয়েছেন-

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, ঈশান কিশন (উইকেটরক্ষক), শিবম দুবে, সূর্যাংশ শেড়গে, রিঙ্কু সিংহ, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়াঙ্ক যাদব ও প্রভসিমরান সিংহ (উইকেটরক্ষক)।

দলে ঠাঁই হয়নি উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের। চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি। তবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ব্যর্থ হওয়ার পরেই প্রথম একাদশে জায়গা হারিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঠাঁই করে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। চলতি বছরের আইপিএল ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় ‘এ’ দলের হয়ে ভাল খেলার পুরস্কার হিসেবে প্রথমবার সিনিয়র দলে জায়গা করে নিলেন।

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

 ‘আমরা এমন হতভাগা…’, নরওয়ের কাছে হারার পরে কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ফুটবলার

কৃষ্ণসার হরিণ হত্যা করে মাংস রেঁধে খাওয়া, রাজস্থানে গ্রেফতার ৮

ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

তারকেশ্বর পুরসভায় বড় ধাক্কা তৃণমূলের, ভেঙে দেওয়া হল পুরবোর্ড

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

পহেলগাঁও হামলার পরিকল্পনা করেছিলেন হাফিজ সইদ, চার্জশিটে দাবি এনআইএ-র

ট্যালেন্ট ব্ল্যাক হোল! আমেরিকা ছেড়ে চিনের বিশ্ববিদ্যালয়ে যোগ নোবেলজয়ী বিজ্ঞানী ইয়াঘির

ঋত শিবিরে সামিল ডোমজুড়ের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা

‘খামেনির মতোই পরিণতি হবে’, ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইজরায়েলের রক্ষা মন্ত্রীর