ঋত শিবিরে সামিল ডোমজুড়ের বিধায়কের পোস্টারে জুতোর মালা পরালেন তৃণমূল কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতীক বুকে নিয়েই মানুষের দুয়ারে দুয়ারে ভোটভিক্ষা চাইতে গিয়েছিলেন তাপস মাইতি। দলীয় প্রার্থীকে জেতাতে প্রাণপাত করে দিয়েছিল কর্মীরা। তীব্র গরমে অক্লান্ত পরিশ্রম করেছিলেন ঘাসফুল শিবিরের কর্মী থেকে নেতারা। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘাসের উপর জোড়া ফুল প্রতীকের দৌলতেই নিকটতম বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরাকে ৪২ হাজার ১৭৭ ভোটে হারান তাপস মাইতি। গত ৪ মে ভোটের রেজাল্ট প্রকাশ পায়। তারপর থেকেই কার্যত ডুমুরের ফুল হয়ে গিয়েছেন তাপস মাইতি। যে কর্মীদের কাঁধে চেপে ভোট বৈতরণি পার হয়েছিলেন, তাঁদেরই বিপদের দিনে পাশে দেখা যায়নি ডোমজুড়ের বিধায়ক তাপসকে। তারপরে হঠাৎ করেই একদিন জানা গেল, তিনি আবার শিবির বদলে বিদ্রোহী হয়ে উঠেছেন। অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে ডোমজুড় থেকে টিকিট পেয়েছিলেন তিনি, তাঁর বিরুদ্ধে গিয়েই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে নাম লিখিয়েছেন তাপস মাইতি। এমনকি তৃণমূলনেত্রীর নির্দেশ অমান্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়েছেন তিনি। তারপর থেকেই এলাকায় বেপাত্তা ডোমজুড়ের তাপস।

আরও পডুন: তৃণমূল জমানায় মুসলিম পরিবারের ‘সুস্থ’ ১৫ জন সদস্যকে প্রতিবন্ধী ভাতা! চাঞ্চল্য

আর বিধায়ককে নিখোঁজ দেখে ক্ষুব্ধ তৃণমূলের কর্মীরা। সেই ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় এতদিন আছড়়ে পড়ছিল। এবার প্রকাশ্য়ে সেই দৃশ্য দেখা গেল। তাপস মাইতির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে গোটা ডোমজুড় বিধানসভাজুড়ে পড়ল পোস্টার। সেই পোস্টারে তাপস মাইতির ছবি দেওয়া রয়েছে। গলায় জুতোর মালা ও ঘুঁটে রাখা। সঙ্গে নিচে লেখা, এর নাম তাপস মানুষের দরবারে জায়গায় হচ্ছে পা পোছার পাপোস। ব্য়ানারটি ডোমজুড় কেন্দ্রের সাধারণ নাগরিকবৃন্দের তরফে দেওয়া হলেও আদপে সেটা তৃণমূলের মমতাপন্থী কর্মীরাই করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডোমজুড়ের এক তৃণমূল কর্মী জানিয়েছেন, ‘আমাদের সঙ্গে গদ্দারি করেছেন তাপস মাইতি। একজন জমি মাফিয়া। নিজের পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে গিয়েছেন। ভোটের রেজাল্টের পর থেকে এলাকায় পাত্তাই নেই তাঁর। খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনও বিপদে বা প্রয়োজনে পাশে পাওয়া যাচ্ছে না।’ রাজনৈতিক মহলের ধারণা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা এলাকার জমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতাতে এসে সিন্ডিকেট নীতি তুলে দেওয়ার পক্ষে। দীর্ঘদিন জমি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকার কারণে ফেঁসে যেতে পারেন তাপস মাইতি। তাই পিঠ বাঁচাতে তৃণমূলের বিদ্রোহী শিবিরে গিয়েছেন তিনি।

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের