খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালকোট: ‘সবক’ শেখাতে এবার হাতে মারার পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের ভাতে মারার সিদ্ধান্ত নিল শাহবাজ শরিফের সরকার। পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় খাদ্য ও ওষুধ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর তাতেই চরম সমস্যায় পড়েছেন সীমান্তে থাকা সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ভারত সরকার ও সীমান্ত লাগোয়া ভারতীয নাগরিকদের কাছে সাহায্য চাইলেন আন্দোলনকারীদের নেতা সরদার আমান খান।

আগামী ২৭ জুলাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনের আগেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ক্ষোভের মূল কারণ হল, পাক অধিকৃত কাশ্মীরের ৪৫ আসনের বিধানসভায় তড়িঘড়ি ১২টি আসন ‘উদ্বাস্তু বা শরণার্থীদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফের সরকার। এই শরণার্থীরা কেউই কাশ্মীরে থাকেন না, তাঁরা থাকেন পাকিস্তানের অন্যান্য প্রদেশে (যেমন পঞ্জাব ও সিন্ধ)। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির অভিযোগ, এর মাধ্যমে স্থানীয় কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব কেড়ে নিয়ে বাইরে থেকে লোক এনে ক্ষমতা দখলের এক নোংরা চক্রান্ত করছে ইসলামাবাদ।

গত ৮ জুন থেকেই শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন শুরু করেছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। সোমবার (৬ জুলাই) রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে প্রায় লক্ষ মানুষের উপস্থিতিতে পাকিস্তান সরকারকে নিশানা করে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’র নেতা সরদার আমান খান বলেন, ‘শাহবাজ সরকার আন্দোলন দমাতে চরম দমনপীড়নের পথ বেছে নিয়েছে। গত তিন সপ্তাহ ধরে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আমরা সীমান্তের ওপারে থাকা ভারতবাসী ও সরকারকে অনুরোধ জানাচ্ছি, আমাদের বেঁচে থাকার জন্য খাবার ও ওষুধ পাঠান।’ পাশাপাশি শাহবাজ শরিফ সরকারকে দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য ৮ জুলাই পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির নেতা। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘৮ জুলাইয়ের মধ্যে দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অভিমুখে যাত্রা করা হবে।’

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ