ট্যালেন্ট ব্ল্যাক হোল! আমেরিকা ছেড়ে চিনের বিশ্ববিদ্যালয়ে যোগ নোবেলজয়ী বিজ্ঞানী ইয়াঘির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অন্যান্য দেশকে টেক্কা দিতে কোমর কষে ঝাঁপিয়েছে চিন সরকার। বিশ্বের নামী ও প্রথিতযশা গবেষকদের মোটা অঙ্ক দিয়ে ‘ভাড়া’ করা শুরু করেছে। এবার  মার্কিন  যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ছেড়ে চিনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। তিনি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে নতুন প্রতিষ্ঠিত ‘এআই মেটেরিয়ালস কেমিস্ট্রি’ গবেষণা কেন্দ্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সেখানে এআই ব্যবহার করে নতুন উপকরণের নকশা ও সংশ্লেষণ প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনার গবেষণার তত্ত্বাবধান করবেন তিনি। এর মাধ্যমে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

ওমর ইয়াঘি ২০২৫ সালে ধাতব জৈব কাঠামো বা Metal  Organic Frameworks (MOFs) নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন গবেষণা কেন্দ্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন উপাদান আবিষ্কার ও উন্নয়নের গতি বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। এই প্রযুক্তির মাধ্যমে কার্বন নিরপেক্ষতা, বিশুদ্ধ পানীয় জলের সংকট এবং স্থায়ী উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সমাধান খোঁজা হবে।

চিনের এই ‘ট্যালেন্ট ব্ল্যাক হোল’ কৌশল শুধু অধ্যাপক ইয়াগিতেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একের পর এক খ্যাতিমান বিজ্ঞানী চিনে পাড়ি জমিয়েছেন। ন্যানোবিজ্ঞান ও ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ এবং ২০২০ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান থাকা চার্লস লাইবার এখন সিংহুয়ার শেনজেন ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কুলে কর্মরত। হার্ভার্ডে ডেটা সায়েন্স ও এআই গবেষণার নেতৃত্ব দেওয়া পরিসংখ্যানবিদ লিউ জুনও গত বছর সিংহুয়ায় অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন।

গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে ভবিষ্যতের বিজ্ঞানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন নোবেলজয়ী ওমর ইয়াঘি। পাশাপাশি তিনি তরুণ বিজ্ঞানীদের AI ভিত্তিক রসায়ন গবেষণায় প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উন্নত গবেষণা পরিকাঠামো, বড় বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি গবেষণার সুযোগ তৈরি করে বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের আকৃষ্ট করার চেষ্টা করছে চিন। ভবিষ্যৎ শিল্পে নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই কৌশল বৈশ্বিক মেধাপাচার বা ‘ব্রেন ড্রেইন’ আরও ত্বরান্বিত করছে এমনটাই মনে করছেন প্রযুক্তিমহল।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ