‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  হানিমুন মানেই পাহাড়, সমুদ্র কিংবা বিলাসবহুল রিসর্ট, এই ধারণাই এতদিন প্রচলিত ছিল। কিন্তু এবার এই জায়গাগুলি সঙ্গেই অন্য একটি জায়গা যুক্ত হয়েছে। একটি ভাইরাল ভিডিও মানুষের প্রচলিত ধারনাকে একেবারে বদলে দিয়েছে। হানিমুনে গেলে নবদম্পতির জন্য সুন্দর করে ঘর সাজিয়ে দেওয়া হয়। তবে এবার ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ভারতীয় রেলের একটি ফার্স্ট এসি কেবিনকে এমনভাবে সাজানো হয়েছে, যেন সেটি চলন্ত ট্রেনের মধ্যে একটি বিশেষ ঘর হয়ে উঠেছে।   যা দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন,  ট্রেনের এই ছোট্ট কামরার মধ্যেই হবে দম্পতির ফুলশয্যা। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কেবিনের বিছানাজুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে। নানা ধরনের বেলুন, ঝালট দিয়ে  সাজানো হয়েছে কেবিন। সেই সঙ্গেই  নরম আলোর পরিবেশ পুরো কামরাটিকে একেবারে রোম্যান্টিক আবহ এনে দিয়েছে। চলন্ত ট্রেনের মধ্যেই যেন পাঁচতারা হোটেলের অনুভূতি তৈরি হয়েছে। বিছানয় ফুল দিয়ে তৈরি করা হয়েছে ভালবাসার চিহ্ন। শুধু জায়গাটাই ছোট। বাকি সবটাই একেবারে ফুলশয্যার ঘরের মত। কেবিনের ভিতরে লেখা রয়েছে, ‘আই লাভ ইউ’।  এই ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে ব্যপক চর্চা।

 

জানা গিয়েছে, ট্রেনে সফরের  এক যাত্রী বিবাহবার্ষিকী উদযাপনের জন্য তাঁর জীবনসঙ্গীকে চমক দিতে এই  সাজ-সজ্জার আয়োজন করেছিলেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর  চর্চা। অনেকেই এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে,  দম্পতির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ব্যস্ত জীবনে সময় বাঁচিয়ে ট্রেন ভ্রমণের মধ্যেই যদি এমন সুন্দর অভিজ্ঞতা পাওয়া যায়, তবে সেটি নিঃসন্দেহে আকর্ষণীয়। তবে সমালোচনাও কম হয়নি। একাংশের প্রশ্ন, ট্রেনের মতো গণপরিবহনে এ ধরনের ব্যক্তিগত সাজসজ্জা কতটা উপযুক্ত? আবার অনেকেই জানতে চেয়েছেন, এটি কি ভারতীয় রেলের  পরিষেবা, নাকি যাত্রীর ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে। অনেকে জানাতে চেয়েছেন,  কেবিনটি সাজানোর আগে রেল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল কি না। তবে ভাইরাল ভিডিওতে এই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

 

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ৮ লক্ষ কোটি টাকা

মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট

অনলাইনে প্রীতির ডিপফেক ছবি-ভিডিয়োর ছড়াছড়ি, অভিনেত্রীকে সুরক্ষা দিল বোম্বে হাইকোর্ট

ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, কয়েক ঘন্টা পর ক্লাবঘরে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ

মহারাষ্ট্রে পিম্পরি-চিঞ্চওয়াড়ে হুড়মুড়িয়ে ভাঙল ভবন! ধ্বংসস্তূপে আটকে অন্তত ১৫

বালিগঞ্জে তৃণমূলের মিছিলে উত্তেজনা, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

বদ্রীনাথে দান ‘চুরি’র অভিযোগ, বরখাস্ত মন্দির কমিটির কর্মী

অসভ্যতামি, ম্যাচ শেষে মিশরের সমর্থকদের উপরে মদ ছিটোলেন আর্জেন্টিনার ‘বর্বর’ ভক্তকূল

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও

১৮ জুলাই কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ, অভিষেককে হুঁশিয়ারি বিধাননগর আদালতের

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ,’ ট্রাম্পের ঘোষণায় মধ্যপ্রাচ্যে ফের সিঁদুরে মেঘ!