আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলাদেশ থেকে সরে গিয়েছেন মোল্লা ইউনূস। জনগণের ভোটে পদ্মাপাড়ে এখন বিএনপি সরকার। প্রধানমন্ত্রী পদে রয়েছেন তারেক রহমান। তাঁর জমানাতে ধীরে ধীরে নয়াদিল্লি-ঢাকার মধ্যে সুসম্পর্ক স্থাপন হচ্ছে। তারই অন্যতম উদাহরণ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের ফের চালু হওয়া। দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর দুই বাংলার মধ্যে ফের এই যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্ট মাস থেকেই পরিষেবা চালু হবে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের।

আরও পডুন: ‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

রেলমন্ত্রক থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে লিখিতভাবে এই ট্রেন চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের পরই পরিষেবা চালু করা হবে বলে রেল সূত্রে খবর। ভারত-বাংলাদেশের মধ্যে এই ট্রেন চালু করা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথা রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর। বিএসএফের সবুজ সঙ্কেত মেলার পরই মৈত্রী এক্সপ্রেস চালুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রেল।

২০২৪ সালে কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। সেই ঘটনায় দিকে দিকে ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করছিল আন্দোলনকারীরা। যাত্রীদের নিরাপত্তার কথা মাথাতে রেখে ২০২৪ সালের ১৯ জুলাই মৈত্রী এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় নয়াদিল্লির তরফে। তারপরে কোটা বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। বাংলাদেশে উপদেষ্টা সরকার গড়া হয়েছিল। যার মাথাতে ছিলেন মুহাম্মদ ইউনূস। সেই সময়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। তাই তখন আর মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে দুই দেশের মধ্যে কোনও কথা হয়নি। তবে এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার রয়েছে। যার প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তারেকের জমানাতে বাংলাদেশের পরিস্থিতি এখন উন্নতির দিকে। তাই সেই কথা মাথাতে রেখে ফের কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালু করতে চাইছে নয়াদিল্লি।

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড