সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হস্তশিল্পীদের হাট ঘিরে নতুন করে শুরু হয়েছে আইনি লড়াই। পরিবেশ রক্ষা এবং কয়েক হাজার হস্তশিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার প্রশ্নে তৈরি হওয়া জটিল পরিস্থিতির মধ্যে এবার পরিবেশ আদালতের (এনজিটি) দ্বারস্থ হয়েছেন হাটের সঙ্গে যুক্ত একাধিক শিল্পী ও ব্যবসায়ী।

আবেদনকারী রাসিদুল মোল্লা, মহম্মদ আবদুল ফজল, সমাপ্তি দেবনাথ-সহ একাধিক হস্তশিল্পীর দাবি, সোনাঝুরির হাট কোনওভাবেই অবৈধ নয়। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের পরিচয়পত্র এবং রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও হস্তশিল্প দপ্তরের শংসাপত্র নিয়ে তাঁরা বৈধভাবেই ব্যবসা করে আসছেন। তাই হাট বন্ধের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের জীবিকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানিয়েছেন তাঁরা। হস্তশিল্পীদের বক্তব্য, সোনাঝুরি হাটের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল কয়েক হাজার পরিবার। হাট বন্ধ হয়ে গেলে শিল্পী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। সেই কারণেই জীবিকার স্বার্থে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। অন্যদিকে, পরিবেশকর্মী সুভাষ দত্তের অভিযোগ, বনদপ্তরের জমিতে বন সংরক্ষণ আইন উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক কার্যকলাপ চলছে। তাঁর দাবি, জঙ্গলের ভিতরে বিপুল সংখ্যক দোকান, চারচাকা গাড়ির অবাধ প্রবেশ, প্লাস্টিকের ব্যবহার, অপরিশোধিত বর্জ্য ফেলা, গাছের ক্ষতি এবং কংক্রিট নির্মাণের ফলে সোনাঝুরির বনাঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই তিনি এনজিটির দ্বারস্থ হয়েছেন। বর্তমানে সোনাঝুরি হাটের বৈধতা এবং পরিবেশগত প্রভাব, দুই বিষয় নিয়েই জাতীয় পরিবেশ আদালতে শুনানি চলছে।

আরও পড়ুনঃ রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

উল্লেখ্য, ২০০০ সালের দিকে স্থানীয় কয়েকজন আদিবাসী শিল্পী শনিবারে খোয়াই এলাকায় হাতে তৈরি সামগ্রী নিয়ে ছোট পরিসরে হাট বসাতেন। আশ্রমকন্যা শ্যামলী খাস্তগীরের উদ্যোগে সেই হাটের সূচনা হয়। সময়ের সঙ্গে জনপ্রিয়তা বাড়ে। বিশেষ করে ২০১৬-১৭ সালের পর হাটের ব্যাপক সম্প্রসারণ হয়। পাশাপাশি বহিরাগত ব্যবসায়ীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বর্তমানে সেই ঐতিহ্যবাহী হাটের ভবিষ্যৎ নির্ভর করছে এনজিটির রায়ের উপর।

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ