স্মারক হিসেবে রাখার সুযোগ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুর ঘাস, কত কড়ি গুনতে হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ মানেই শুধু গোল, ট্রফি আর তারকাদের লড়াই নয়। এই মহাযজ্ঞকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছড়িয়ে থাকে আরও নানা বিষয়ে। কোন স্টেডিয়ামে ফাইনাল হচ্ছে, মাঠের ঘাস কী ধরনের, কীভাবে সেটি পরিচর্যা করা হয়, এমনকি টুর্নামেন্ট শেষ হলে সেই ঘাসের কী হয়, এসব প্রশ্নও ঘোরাফেরা করে ফুটবলপ্রেমীদের মনে। অনেকেরই ধারণা, বিশ্বকাপ শেষ হলেই মাঠের সেই ঘাস তুলে ফেলে দেওয়া হয়। বাস্তবে কিন্তু বিষয়টি অনেকটাই আলাদা। অনেক সময় সেই ঘাস সংরক্ষণ করা হয়, আবার কখনও নতুন টার্ফ বসানোর জন্য পুরনো অংশ সরিয়ে নেওয়া হয়। আর এবার সেই ঘাসই ফুটবল ইতিহাসের স্মারক হিসেবে ভক্তদের হাতে তুলে দিচ্ছে ফিফা।

শুক্রবার (১০ জুলাই ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের মাঠের আসল ঘাসের বিশেষ টুকরো সংগ্রাহকদের জন্য বিক্রি করা হবে। প্রতিটি টার্ফের মূল্য রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪৩ হাজার টাকার সমান। ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধু একটি ঘাসের টুকরো নয়, বরং বিশ্বকাপের ইতিহাসের একটি স্মারক হিসেবেই বিবেচিত হচ্ছে।  ফিফার অনলাইন স্টোরের এক বিবৃতিতে বলা হয়েছে, মাঠের প্রত্যেক টার্ফের (ঘাসের অংশ) খণ্ডের মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এটা ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার, সেটা উল্লেখ করা হয়নি।  ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনাল। তার পরেই বিক্রি করা হবে সেই মাঠের ঘাস।

আরও পড়ুন:  অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

ফিফার অনলাইন স্টোরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠের প্রতিটি ঘাসের অংশ বিশেষ স্বচ্ছ রেজিনের আবরণে সংরক্ষণ করা হবে, যাতে সেটি দীর্ঘদিন সতেজ ও অক্ষত থাকে। প্রতিটি সংগ্রহযোগ্য স্মারকে থাকবে ফাইনাল ম্যাচে ব্যবহৃত আসল টার্ফ। সেই সঙ্গে থাকবে একটি বিশেষ অ্যাক্রিলিক ইউএসবি স্মারক।  ইউএসবিতে একটি সুরক্ষামূলক ফিল্ম বসানো রয়েছে বলে ফিফার দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে। ফিফা জানিয়েছে, ‘অ্যাক্রিলিক ইউএসবিটিতে সত্যতা যাচাই করতে একটি সুরক্ষামূলক ফিল্ম রয়েছে। একই সঙ্গে একটি আধুনিক ও আকর্ষণীয় প্রদর্শনী সামগ্রী হিসেবেও ব্যবহার করা যায়। এটি স্পট ইউভির একটি প্রিমিয়াম শোল্ডার বক্সে রাখা হয়েছে। সংগ্রাহক, ফুটবলপ্রেমী এবং ভক্ত-সমর্থকদের জন্য এই বিশেষ সংস্করণের সামগ্রীটি যত্নসহকারে তৈরি করা হয়েছে।’

যাঁরা এই বিশেষ স্মারক কিনবেন, তাঁরা ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর অর্থাৎ ১৯ জুলাইয়ের পর সেটি হাতে পাবেন। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই আগ্রহীরা বুকিং করতে পারবেন, তবে সরবরাহ করা হবে ফাইনালের পর। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দামও চমকে দেওয়ার মতো। সাধারণ দর্শকদের জন্য সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ লক্ষ ৪৯ হাজার ৬৯৫ টাকার সমান। অন্যদিকে খাবার ও পানীয় সহ টিকিটের মূল্য ৩২ হাজার ৫০০ থেকে ৩৪ হাজার ৫০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে)।

আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক আর. চেঝিয়ান

ঠোঁট কাটার অস্ত্রপচারে অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল

একেই বলে মাতৃত্ব! খাঁচায় মধ্যে উড়ে আসা পাখির ছানাকে বুকে আগলে রাখল বানর

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০