৭ দিনে রুপো কমল ১৫ হাজার টাকা! কতটা সস্তা হল সোনা? দেখে নিন আজকের দর

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের দামের ওঠানামার পর স্বস্তির খবর সোনা-রুপোর ক্রেতাদের জন্য। সপ্তাহের শেষে দেশের বাজারে দুই মূল্যবান ধাতুর দামই উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, এই পতনকে দীর্ঘমেয়াদি প্রবণতা বলে ধরে নেওয়া ঠিক হবে না। গত সাত দিনে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪ হাজার ৩৭০ টাকা কমেছে। একই সময়ে ২২ ক্যারেট সোনার দামও ৪ হাজার টাকা হ্রাস পেয়েছে। ফলে নতুন করে গয়না বা বিনিয়োগের পরিকল্পনা করা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। 

১২ জুলাই রবিবার সকালে দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৪ হাজার ৪৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩২ হাজার ৪৫০ টাকা। মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ১৪৪ হাজার ৩৩০ টাকা, আর ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, চেন্নাইয়ে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৫ হাজার ৯০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১ লক্ষ ৩৩ হাজার টাকা। পুনে ও বেঙ্গালুরুতেও মুম্বইয়ের মতোই ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৪ হাজার ৩৩০ টাকা এবং ২২ ক্যারেটের দাম ১ লক্ষ ৩২ হাজার ৩০০ টাকা রয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দামে কিছুটা চাপ লক্ষ্য করা যাচ্ছে। স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,১০৬.২৫ ডলারে লেনদেন হচ্ছে। 

আরও পড়ুন: চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

যদিও সাম্প্রতিক সময়ে দামে সংশোধন হয়েছে। তবুও বাজার বিশ্লেষকদের মতে, সোনার দামে বড় ধরনের পতনের সম্ভাবনা আপাতত কম। তাদের ধারণা, দেশীয় বাজারে প্রতি ১০ গ্রাম সোনার জন্য প্রায় ১.৩৫ লক্ষ টাকা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তাই শুধুমাত্র আরও দাম কমার আশায় কেনাকাটা দীর্ঘদিন পিছিয়ে না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু সোনা নয়, রুপোর দামেও এই সপ্তাহে বড় পতন দেখা গিয়েছে। গত সাত দিনে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ১৫ হাজার টাকা কমেছে। রবিবার (১২ জুলাই) সকালে দেশের বাজারে প্রতি কিলোগ্রাম রুপোর দাম ছিল ২ লক্ষ ৩৫ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভার প্রতি আউন্স ৫৯.৫৪ ডলারে লেনদেন হচ্ছে। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি