বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোরের আলো ফোটার আগেই রাস্তার ধারে ভয়াবহ দৃশ্য । দুর্ঘটনা নাকি খুন? ড্রেনে পড়ে রয়েছে একটি মোটরবাইক, আর কিছুটা দূরে একই ড্রেনের জলে মাথা ডোবানো অবস্থায় এক যুবকের নিথর দেহ। এই রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে রবিবার অর্থাৎ আজ সকালে নদিয়ার শান্তিপুরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য। খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পথচারীরা প্রথমে রাস্তার ধারের ড্রেনে একটি মোটরবাইক পড়ে থাকতে দেখেন। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে কিছুটা দূরেই ড্রেনের জলে মাথা ডোবানো অবস্থায় এক যুবকের নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে খবর পেয়ে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ এবং মোটরবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   

এক স্থানীয় বাসিন্দা জানান, ‘ঘুম থেকে উঠে এসে দেখছি ড্রেনে বডি পড়ে আছে। বাইকটি প্রথমে খেয়াল করিনি। পুলিশকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে। এটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: নতুন ভোটারদের জন্য বড় আপডেট, অনলাইন Form 6-এ বদল আনল নির্বাচন কমিশন

পাশাপাশি উদ্ধার হওয়া মোটরবাইকের নথিপত্রের মাধ্যমে মৃত যুবকের পরিচয় জানারও চেষ্টা চলছে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। 

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

বিজেপি সমর্থক মহিলাকে ল্যাম্বপোস্টে বেঁধে বেধড়ক মার, কাঠগড়ায় ফিরদৌসির অনুগামীরা

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক

শিবির বদলেই অভিষেকের ছবি সরালেন অনুব্রত, রইলেন মমতা