ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ট্রেনের কোচকে কখনও ফুলশয্যার ঘরের মতো সাজানো হয়েছে, আবার কোথাও ট্রেনের মধ্যেই রুদ্রাভিষেকের আয়োজন করা হচ্ছে। এসব দৃশ্য দেখে যেমন অনেকেই বিস্মিত, তেমনি যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন বহু মানুষ।   ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে,   ট্রেনের ভেতরে রীতি মেনে শিবের রুদ্রাভিষেক ও পূজা-অর্চনা করা হচ্ছে। কোচের মধ্যেই চলছে ধর্মীয় আচার-অনুষ্ঠান।  ভিডিওটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই  প্রশ্ন উঠতে শুরু করেছে চলন্ত ট্রেনে কি ধর্মীয় আচার-অনুষ্ঠান করা যায়? রেল কর্তৃপক্ষ কি এর অনুমতি দিয়েছিল, নাকি  নিয়ম লঙ্ঘন করা হয়েছে?     

বিতর্ক শুরু হওয়ার পরেই  নর্দান রেলওয়ে এই বিষয় নিয়ে মুখ খুলেছে। রেলওয়ে স্পষ্ট করেছে যে ভাইরাল ভিডিওটি কোনো সাধারণ প্যাসেঞ্জার কোচের নয়, বরং বাণিজ্যিকভাবে বুক করা একটি বিশেষ  সেলুন কোচের। সংশ্লিষ্ট পক্ষ আইআরসিটিসি-র মাধ্যমে প্রায় ৩.০৮ লক্ষ টাকা পরিশোধ করে যথাযথভাবে এই কোচটি বুক করেছিল। রেলওয়ে আরও জানিয়েছে যে পুরো ঘটনায় নিরাপত্তার সঙ্গে কোনো আপোস করা হয়নি এবং কোনো যাত্রী আহত হননি। ভাইরাল ভিডিওটিতে একজন পুরোহিতকে বিশেষ প্রার্থনা ও রুদ্রাভিষেক করতে দেখা গিয়েছে।  কোচের ভেতরে এই ধর্মীয় অনুষ্ঠানের সম্পূর্ণ আয়োজন দৃশ্যমান ছিল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর,  অনেকে রেলের নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি   বড় আকার ধারণ করলে, রেল কর্তৃপক্ষ প্রকাশ্যে ঘটনাটি নিয়ে  তাদের বক্তব্য  স্পষ্ট করেছে।   

নর্দার্ন রেলওয়ে স্পষ্ট করে দিয়েছে যে,  ভিডিওতে দেখা কোচটি কোনো সাধারণ যাত্রীবাহী কোচ ছিল না।  এটি ছিল একটি বিশেষ  সেলুন কোচ, যা ২০২৬ সালের  ৮ জুলাই আইআরসিটিসি-র মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে বুক করা হয়েছিল।  সংশ্লিষ্ট পক্ষ এই বুকিংয়ের জন্য ৩ লক্ষ  ৮ হাজার ৫৮০ টাকা অগ্রিম প্রদান করেছিল। সমস্ত আনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরেই  কোচটি ব্যবহারের জন্য উপলব্ধ করা হয়েছিল সেই সঙ্গেই বিবৃতিতে রেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে,  যাত্রীদের নিরাপত্তা, সুরক্ষা, সময়ানুবর্তিতা এবং সুবিধা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাণিজ্যিক বুকিং থাকা সত্ত্বেও, রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে নিরাপত্তার মানের সঙ্গে কখনও আপোস করা হয় না। 

‘আগে দিতে হবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ’, নাগরিকত্ব মামলায় বড় বার্তা সুপ্রিম কোর্টের

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, অভিযুক্ত ৪

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!