‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের ইটভাটা লুঠ মামলায় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেছেন তিনি। এর আগে একই মামলায় সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করলেও স্বস্তি পাননি অনুব্রত। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি জেলা তৃণমূলে ফের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডল। দায়িত্ব ফিরে পাওয়ার পরই তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন। এদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, ‘কেষ্ট ভাল তৃণমূলে যোগ দিতেই আবার সংগঠনের দায়িত্ব ফিরে পেয়েছেন’। এই মামলার মূল অভিযোগকারী বোলপুরের ত্রিশূলাপট্টির বাসিন্দা ও ইট ব্যবসায়ী শুভেন্দু মণ্ডল। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ফের ক্ষমতায় আসার পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। অভিযোগ, অনুব্রত মণ্ডলের মদতেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান মামন শেখের নেতৃত্বে প্রায় ২০০ জন সশস্ত্র দুষ্কৃতী তাঁর ইটভাটায় হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ইটভাটায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কর্মীদের মারধর করে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুঠ করে নিয়ে যায়। ব্যবসায়ী ও তাঁর কর্মীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। শুভেন্দু মণ্ডলের দাবি, তিনি বিজেপি সমর্থক হওয়ায় রাজনৈতিক কারণেই তাঁকে নিশানা করা হয়েছিল।

আরও পড়ুনঃ বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অভিযোগকারীর আরও দাবি, সেই সময় বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রভাব এতটাই ছিল যে, পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও ন্যায়বিচার পাননি। পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আদালতের দ্বারস্থ হন। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় আইনি প্রক্রিয়া। বর্তমানে সেই মামলাতেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন অনুব্রত মণ্ডল। এখন আদালতের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল