বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যারাকপুর নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনাল থেকে সোমবার S-11B রুটের তিনটি নতুন বাসের উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। নতুন এই রুটে ব্যারাকপুর থেকে স্পানেড পর্যন্ত বাস চলাচল করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের আধিকারিক, জনপ্রতিনিধি ও বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর পুরনো কোর্টের সামনে অবস্থিত বাস টার্মিনাল থেকে ছাড়বে এই বাস। পথে সোদপুর, ডানলপ, শ্যামবাজার এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় উত্তর শহরতলির বহু নিত্যযাত্রীর যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বাস উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণমন্ত্রী অর্জুন সিং পরিবহণ দফতরের আর্থিক শৃঙ্খলা নিয়ে মন্তব্য করেন। তাঁর দাবি, ‘পরিবহণ দফতরে চুরি পুরোপুরি বন্ধ করা গেলে সোনার বাসও চালানো সম্ভব’। দফতরের রাজস্ব সঠিকভাবে ব্যবহৃত হলে পরিষেবার আরও উন্নয়ন সম্ভব বলেও তিনি জানান। এদিন মন্ত্রী আরও দাবি করেন, রাজ্যে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় ৪৬৮টি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় নামানো হবে। তাঁর বক্তব্য, দুর্গাপুজোর আগেই এই বাসগুলি পরিষেবায় যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

মন্ত্রী জানান, নতুন বাসগুলিতে যাত্রীদের নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি বাসে সিসিটিভি ক্যামেরা থাকবে। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর পরিষেবার মাধ্যমে গণপরিবহণকে আরও নিরাপদ ও উন্নত করার লক্ষ্যেও জোর দেওয়া হচ্ছে। এদিন পরিবহণ দফতরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও একাধিক তথ্য তুলে ধরেন অর্জুন সিং। তাঁর দাবি, আগামী দিনে নতুন বাস সংযোজন, আধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং যাত্রী পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। নতুন S-11B রুট চালু হওয়ায় ব্যারাকপুর-সহ উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকার যাত্রীদের যাতায়াতে উল্লেখযোগ্য সুবিধা হবে বলেই মনে করছে পরিবহণ দফতর।

ছেলে বা মেয়ে কেউ নয়, কোটি টাকার সম্পত্তি কার নামে লিখে দিলেন জ্যাকি? ভাইরাল তাঁর উইল

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক