১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: ভয়ঙ্কর প্রতিশোধস্পৃহা নাকি কাকতালীয়! ১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে হত্যা করল এক হাতি। গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েও খুনে হাতির রোষ থেকে রক্ষা পায়নি হতভাগ্য পরিবারটি। গল্প নয়, বাস্তবেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নেপালে।

নেপালি দৈনিক ‘কাঠমান্ডু পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, ’১৪ বছর আগে ২০১২ সালে চিতওয়ান ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত মাডি গ্রামে অতর্কিতে হানা দিয়ে ধুরবে নামের এক হাতি পায়ে পিষে মেরে ফেলেছিল শনিচেরা বোতের বৃদ্ধ বাবা-মাকে। ওই ঘটনার পরেই আতঙ্কে এবং খুনি হাতির হাত থেকে রক্ষা পেতে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিলেন শনিচেরা। মাডি ছেড়ে রাফতি নদী পেরিয়ে ৯ কিলোমিটার দূরে জগ‍ৎপুরে নয়া ডেরা বেঁধেছিলেন। মত্ত হাতি ধুরবের নাগালের বাইরে চলে এসেছেন ভেবে খানিকটা হাঁপ ছেড়েও বেঁচেছিলেন। কিন্তু ও হরি! মানুষ ভাবে এক, আর হয় আর এক। গত মাসে নদী পেরিয়ে বোতে পরিবারের ডেরা খুঁজে নেয় খুনে হাতি ‘ধুরবে’। জগ‍ৎপুরে বোতে পরিবারের আস্তানায় হানা দিয়ে শনিচেরার ২৫ বছর বয়সী পুত্রবধূ আশিকা বোতে এবং চার বছর বয়সী নাতি ভরত বোতেকে পায়ে পিষে মেরে হত্যা করে। ১৪ বছরের ব্যবধানে ফের ধুরবের হাতে পরিবারের দুই প্রিয়জনকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন শনিচেরা।’‘কাঠমান্ডু পোস্ট’ এর প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে বার বার শিহরে উঠছিলেন পরিবারের তিনি। খানিকটা উদ্বেগভরা কণ্ঠে শনিচেরা বলেন, ‘আমরা ভেবেছিলাম বড় নদী পার হয়ে অন্য এলাকায় গেলে আমরা নিরাপদ থাকব।কিন্তু এত বছর পর সেই একই হাতি আমাদের খুঁজে বের করল, বাড়িতে হানা দিল এবং আমার পুত্রবধূ ও ছোট নাতিকে কেড়ে নিল। আমাদের পালিয়ে যাওয়ার মতো আর কোনও জায়গাই অবশিষ্ট নেই।’ বোতে পরিবারের চার সদস্যকে ঠান্ডা মাথায় খুন করা

ধুরবে নেপালের অন্যতম কুখ্যাত ও আক্রমণাত্মক হাতি হিসেবে পরিচিত। গত কয়েক বছরে একাধিক নিরীহ মানুষের প্রাণ নিয়েছে। চিতওয়ান জাতীয় উদ্যানের আধিকারিকরা নিয়েছেন যে, ২০১০ সাল থেকে এ পর্যন্ত ধররবের আক্রমণে ২৫ জনের মৃত্যু হয়েছে।

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল