৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি: মাহেশে রথযাত্রা বিখ্যাত। রথের আগে সেখানে মহা ধুমধাম করে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। তারপরেই জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। ১৫ দিন অনাবসরের পর সুস্থ হয়ে ওঠেন মহাপ্রভু। সেই দিনটিকে পালন করা হয় নবযৌবন উৎসব রূপে। এদিন মহাপ্রভুকে ৫৬ রকম ভোগ নিবেদন করা হয়। একইসঙ্গে এই দিনেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিন জনের রুপোর হাতে অলঙ্কার পরানো হয়। নতুন রূপে রাজ বেশে সাজানো হয় তাঁদের।

নবযৌবন উৎসবের দিন সকাল সাতটা থেকে ভক্তদের জন্য মন্দিরের মূল ফটোক সহ গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয় । এই একই দিনে পুরীর জগন্নাথ মন্দিরেও পালিত হয় নবকলেবর উৎসব। সেখানেও জাঁকজমকের সঙ্গে করা হয় জগন্নাথ দেবের আরাধনা। এই অনুষ্ঠানের এক দিন পরেই শুরু হয় মূল রথযাত্রা উৎসব। কথিত রয়েছে এই নবওযৌবন উৎসবের পরেই জগন্নাথ দেব রথে চড়ে ঘুরতে বের হন তাঁর মাসির বাড়ি। মাহেশের নবযৌবন উৎসবকে ঘিরে কার্যত বসেছে চাঁদের হাট। জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। মন্দিরের প্রধান সেবায়েত পিয়াল অধিকারী বলেন, ‘আজ শুক্ল অমাবস্যা তিথি, নযৌবন উৎসব। এখানকার নবযৌবন উৎসব বিখ্যাত। এতদিন ধরে অনাবসর সেবা চলেছে। সকাল থেকেই মন্দিরে দরজা খুলে দেওয়া হয়েছে। প্রভুকে পুষ্পমাল্যে ভূষিত করা হয়েছে। সোনার মুকুট ,হার ও হাত পরিয়ে দেওয়া হয়েছে। রাজা সেজে বসে রয়েছেন জগন্নাথ দেব। আজকের দিনে অভিষেক প্রাণ প্রতিষ্ঠা হয় মহাপ্রভুর হোম যজ্ঞের মাধ্যমে । সকল ভক্ত প্রভুকে গুটকা সন্দেশ ও বালা সন্দেশ মিষ্টান্ন নিবেদন করতে আসেন।’

আরও পড়ুন: জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

মাহেশের রথ নিয়ে বিধায়ক কৌস্তব বাগচী বলেছেন, ‘মাহেশের মন্দিরে এর আগেও আমি এসেছি। এটা আমাদের নিজেদের ধর্মীয় উৎসব। মাহেশের জগন্নাথ দেব ঐতিহাসিক। হিন্দুদের সরকার হয়েছে সনাতনীদের সরকার হয়েছে তাই হিন্দুদের পুজোর আচার-আচরণ বাড়তি গুরুত্ব পাবে।’ 

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর