মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি সত্যিই সোনার পাথরবাটি হয়ে দাঁড়াচ্ছে। শনিবার (১৮ জুলাই) ইসলামাবাদের উদ্যোগে আমেরিকার সঙ্গে হওয়া শান্তি সমঝোতা স্মারক (মউ) বাতিল ঘোষণা করল ইরান। দেশটির উপ প্রধানমন্ত্রী কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এই সমঝোতার সব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটিকে সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে। ফলে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানও চুক্তির সব শর্ত বাস্তবায়ন স্থগিত করেছে। এখন থেকে ইরান আর এই শর্তগুলো মেনে চলতে বাধ্য নয়।’ ইরানের উপ বিদেশমন্ত্রীর এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠল বলেই মনে করছেন কূটনীতিবিদরা। তাঁদের মতে, ‘সমঝোতা চুক্তি বাতিলের ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এবং আন্তর্জাতিক পারমাণবিক কূটনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।’

গত ১৮ জুন পাকিস্তান সরকারের উদ্যোগেই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। একমাস যেতে না যেতেই সেই শান্তি সমঝোতা বাতিলের পথে হাঁটল যুযুধান দুই পক্ষ। চলতি মাসের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের উপরে ইরানের যোদ্ধা বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) হামলার পরেই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়।

৭ এপ্রিল ইরানে নতুন করে হামলা চালাতে শুরু করে মার্কিন সেনা। ইরানের একাধিক সামরিক ঘাঁটি ও বন্দর লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন সৈন্যরা। পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানো শুরু করে ইরানের সেনাও। আচমকাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ। ইরানকে মাটিতে মিশিয়ে দেওয়া হবে।’ গত কয়েকদিন ধরেই ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেছিলেন, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তারাও ব্যবস্থা নেবেন। এদিন ইরানের উপ বিদেশন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি সমঝোতা চুক্তিটি এখন পুরোপুরি অকার্যকর।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক