মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিকৃত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাস-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হায়দরাবাদ পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 সূত্রের খবর, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে একাধিক বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই ভিডিওগুলি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে। তাই ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় সম্ভাব্য আইনভঙ্গের অভিযোেগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে মূল জোর দেওয়া হচ্ছে ভিডিওগুলির উৎস খুঁজে বের করার উপর। কীভাবে ওই ভিডিওগুলি সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই ধরনের বিষয়বস্তু আটকাতে মেটার নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।শুধু সংস্থার ভূমিকা নয়, কারা এই বিকৃত ভিডিও তৈরি করেছে, কারা সমাজমাধ্যমে আপলোড করেছে এবং কারা ছড়িয়ে দিয়েছে, সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। প্রত্যেকের ভূমিকা আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। এর কয়েক দিন আগেই এই ঘটনায় মেটার প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছিল হায়দরাবাদ পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি প্রতারণামূলক প্রচার, ভুয়ো বিজ্ঞাপন এবং বিকৃত বিষয়বস্তু কীভাবে চিহ্নিত করা হয় এবং কীভাবে সরিয়ে ফেলা হয়, সে বিষয়ে সংস্থার কাছে ব্যাখ্যা চাওয়া হয়। পরে মেটার এক প্রতিনিধি তদন্তকারীদের সঙ্গে দেখা করে সংস্থার বিষয়বস্তু পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানান।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

পুলিশের দাবি, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো হয়নি। ডিজিটাল তথ্যপ্রমাণ খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে সমাজমাধ্যমগুলির দায়িত্ব ও জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা