মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস-কে কিছুটা মিথ্যা প্রমাণ করে রবি দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল শহরে। গত শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল রবিবার শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু জলীয় বাষ্প পূর্ণ মেঘ শহরে ঢুকে পড়ে যার ফলে তুমুল বৃষ্টি হয় শহরে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা ও হাওড়ার একাংশে মাঝারি কোথাও কোথাও ক্ষণিকের জন্য ভারী বৃষ্টি হয়। সঙ্গে তীব্র বজ্রপাত।

এই পরিস্থিতি বজায় থাকবে বলে আজ, রবিবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল সোমাবার থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলবে। এদিন দুপুর আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রকাশ করা বুলেটিনে জানানো হয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সাত জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বাড়বে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে। আগামিকাল, সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি সেখানে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই সাত জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। শহরে কোনও সতর্কতা না থাকলেও স্থানীয়ভাবে মেঘ জমে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পডুন: টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

হাওয়া অফিসের পূর্বাভাস, রাজস্থানের বিকানের থেকে বাঁকুড়া হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। সঙ্গে উত্তর-পশ্চিম বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এরই সঙ্গে আরও একটি মৌসুমি অক্ষরেখা পশ্চিম রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকা হয়ে সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই সমুদ্র থেকে ছুটে আসছে বিপুল পরিমাণ জলীয় বাষ্প পূর্ণ মেঘ। আর সেই মেঘ পাহাড়ে ধাক্কা খেয়ে উত্তরবঙ্গে বৃষ্টির বিস্তার বাড়াচ্ছে। উত্তরবঙ্গের জন্য আগামিকাল থেকে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি। ওই তিন জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতে পারে। তাই জল জমা ও ধসের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোমবার কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। জারি রয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…