শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠার কারণে শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এই খবর আগেই নিশ্চিত করেছে বিসিসিআই।  এবার তাঁর বদলে কে খেলবে সেই খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কা টেস্টের জন্য জসপ্রীত বুমরাহর পরিবর্তে বেছে নেওয়া হয়েছে আকিব নবীকে।  জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবী প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। গত দুই মরসুমে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার আকিব বহু প্রতীক্ষিত টেস্ট অভিষেকের সুযোগ পেয়েছেন।  

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ফিল্ডিং করার সময় পাওয়া বাম হাঁটুর চোট থেকে বুমরাহ পুরোপুরি সেরে উঠতে পারেননি । বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসন সত্ত্বেও বুমরাহের সেরে উঠতে প্রয়োজনের থেকে বেশি সময় লাগছে। তাই ভারতের সেরা এই বোলারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না দল। তাই নির্বাচকরা ১৫ আগস্ট থেকে গলে শুরু হতে চলা সিরিজের জন্য আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছেন। 

আরও পড়ুন: ‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

আকিবের জন্য এই সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল বলের ক্রিকেটে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি নির্বাচকদের নজরে ছিলেন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার গত দুটি রঞ্জি ট্রফি মিলিয়ে ১০৪টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ২০২৫-২৬ সালেই নিয়েছেন ৬০টি উইকেট। আকিবের দাপটের জন্যই জম্মু ও কাশ্মীরকে তাদের প্রথম রঞ্জি ট্রফি পেয়েছিল। ভারত ‘এ’ দলের সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরেও নবী মুগ্ধ করেছেন। গলে দুটি প্রথম-শ্রেণির ম্যাচে তিনি ছয়টি উইকেট তুলে নেন।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের