‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যুবসমাজ বিশেষ করে জেন-জিকে আরশোলা বলে তীব্র বিতর্কের মধ্যে পড়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তার সেই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় বিপ্লব দেখান অভিজিৎ দীপক। তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জন্ম ককরোচ জনতা পার্টির। সেই ককরোচরাই গত জুলাই মাসে দেশ তথা বিশ্বে চর্চার কেন্দ্রে ছিলেন। এবার আরও এক বেফাঁস মন্তব্য করে বসলেন সুুপ্রিম কোর্টের এক বিচারপতি দীপঙ্কর দত্ত।

আজ, শুক্রবার মহুয়া মৈত্রের একটি মামলাকে কেন্দ্র করে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘আপনি রাজনীতিতে পা রেখেছেন, তারপরেও ডিম ছোড়া নিয়ে ভয় পাচ্ছেন কেন? আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। আর আপনি ডিমের জন্য ভয় পাচ্ছেন?’ প্রসঙ্গত, বোরখা মন্তব্যের জেরে মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে নদিয়ার হোগলবেড়িয়া থানায়। সেই মামলাতেই কালীঘাটপন্থী তৃণমূলনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে হোগলবেড়িয়া থানার পুলিশ। তাতে সাড়া দিলেও থানায় গিয়ে সশরীরে হাজিরা দিতে আপত্তি রয়েছে কৃষ্ণনগরের সাংসদের। কারণ হিসেবে তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছেন, তাঁর উপর ডিম থেরাপি হতে পারে। সেই কথা শুনেই মহুয়াকে সুপ্রিম কোর্টের তরফে এদিন বলা হয়, ‘আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন। আর আপনি ডিমের জন্য ভয় পাচ্ছেন?’ আর শীর্ষ আদালতের সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। তিনি মহুয়ার পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এবার কী সুপ্রিম কোর্ট চাইছে সবাই গুলি খাক। এইধরনের মন্তব্য যখন সুপ্রিম কোর্টের কোনও বিচারপতি করেন তাও আবার বিরোধী দলের নেতা-নেত্রীদের নিয়ে। তার মানে ভাবুন সাধারণ মানুষের কি অবস্থা হবে। সাধারণ মানুষ তখন কাদের উপর ভরসা করবে?’

আরও পডুন: মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

গত ১ জুলাই নদিয়ায় একটি বিক্ষোভের মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়া হয়েছিল। ওই ঘটনার পর বোরখা প্রসঙ্গে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। অভিযোগ ওঠে, তৃণমূল সাংসদের মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এরপর নদিয়ার হোগলবেড়িয়া থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই মহুয়াকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল পুলিশ। সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন। তবে শর্ত ছিল, সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ আগস্ট বিকেল ৩টে-তে মহুয়াকে তদন্তকারী আধিকারিকের সামনে এই মামলায় হাজিরা দিতে হবে। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছিল, জিজ্ঞাসাবাদের সময় মহুয়া মৈত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাঁর দিকে যাতে ডিম বা অন্য কোনও বস্তু নিক্ষেপ না করা হয় এবং তিনি যাতে কোনও ধরনের হেনস্থা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের।

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। তিনি ডিম থেরাপির ভয়ে ভার্চুয়ালি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চেয়েছিলেন। আইনজীবী গোপাল শঙ্করনারায়ণের মাধ্যমে মহুয়া শীর্ষ আদালতে জানান, থানায় গেলেই তাঁর উপর ডিম থেরাপি হবে। তাই ভার্চুয়ালি পুলিশের মুখোমুখি হতে চান তিনি। সেই শুনানিতেই উক্ত মন্তব্য করেন দেশের শীর্ষ আদালত।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?