ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

Share:

নিজস্ব প্রতিনিধি: মনুষ্যকুলের একাংশ বরাবরই লেট লতিফ। সে অফিসে যাওয়ার ক্ষেত্রে হোক কিংবা ট্রেন-বিমান ধরতে যাওয়ার ক্ষেত্রে হোক-সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে না পারাটা মজ্জাগত স্বভাবে পরিণত করে নিয়েছেন অনেকেই। সম্প্রতি রাশিয়ার এক বিমানবন্দরে দু্ই লেট লতিফ মহিলা যাত্রী যে কাণ্ড ঘটিয়েছেন তা শুনলে অনেকেরই পিলে চমকে যাবে। দুই মহিলা যাত্রীর দুঃসাহসিক কাণ্ড ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শনিবার (৯ অগস্ট) অসামরিক বিমান পরিবহণ সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘এফএল৩৬০অ্যারো’ জানিয়েছে, ‘গত ২৫ জুলাই রাশিয়ার মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটিন ঘটে। দুই মহিলা যাত্রী রুশ বিমান সংস্থা অ্যারোফ্লোটের একটি ফ্লাইটের টিকিট কেটেছিলেন। তবে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তারা ফ্লাইটটি মিস করেন। এর পর সবাইকে অবাক করে দিয়ে নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে সটান পৌঁছে যান বিমানবন্দরের টারম্যাকে। তখন অ্যারোফ্লোটের বিমানটি উড়ানের প্রস্তুতি নিচ্ছিল।

দুই মহিলা যাত্রী দৌড়ে বিমানটির কাছে পৌঁছানোর চেষ্টা করেন। একজনের হাতে একটি স্যুটকেস ছিল। ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন  বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। জঙ্গি হামলার আশঙ্কায় জারি করা হয় জরুরি অবস্থা। সমস্ত আপারেশন বন্ধ করে দেওয়া। দৌড়ে গিয়ে নিরাপত্তা রক্ষীরা ওই দুই বিদঘুটে কাণ্ড ঘটানো মহিলা যাত্রীকে আটক করেন। বিমানবন্দরের অ্যাপ্রন এলাকায় সাধারণ যাত্রীদের প্রবেশের অনুমতি নেই। সেখানে বিমান পার্কিং, মালাপত্র বা লাগেজ ওঠানো-নামানো এবং বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?