মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

মেসি কাণ্ডে স্বস্তি বহাল থাকছে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর অন্তবর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি কাণ্ডে স্বস্তি বহাল থাকছে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর অন্তবর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট। ১৭ নভেম্বর পরবর্তী শুনানি। আদালতে রিপোর্ট পেশ করেছে পুলিশ। হাইকোর্টের একক বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল তাঁকে। সেই রক্ষাকবচই আপাতত বহাল থাকছে। অরুপ বিশ্বাসের রক্ষাকবচ বাতিলের দাবিতে আয়োজক শতদ্রু দত্ত মামলা দায়ের করেছিল। কিন্তু তাতে কোনও হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে জানানো হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করছেন অরুপ বিশ্বাস। তাই হাইকোর্ট তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল। এর আগে তিনবার মেসি মামলায় বিধাননগর উত্তর থানায় হাজিরা দিয়ে ছিলেন অরুপ বিশ্বাস।

উল্লেখ্য, গতবছর ডিসেম্বরে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির ইভেন্টকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। অভিযোগ, সেদিন মাঠে মেসি পৌঁছতেই তাঁকে ঘিরে ছবি তুলতে শুরু করেন সেলিব্রিটি, আমন্ত্রিত প্রাক্তন শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীরা এবং তাঁদের পরিবার। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন। একেবারে মেসির কোমর ধরে সেলফি তুলতে শুরু করেছিলেন তিনি। এছাড়া তিনি এমন কিছু কাণ্ড করেন যা কর্মসূচীর অংশ ছিল না। এই নিয়ে মাঠে মেসির টিমও চরম অসন্তোষ প্রকাশ করেন। প্রভাবশালীদের ধাক্কাধাক্কির চোটে মেসির সতীর্থ সুয়ারেজের পেটে কারও কনুইয়ের গুঁতো লাগে, রুদ্রিগো ডি পলের হাতেও খিমচি লাগে।

পরিস্থিতি বেগতিক বুঝেই মেসির নিরাপত্তারক্ষীরা তাঁদের মাঠ থেকে বের করে নিয়ে যান। ফলে টিকিট কেটেও মেসিকে এক নজর দেখতে না পেয়ে ভক্তরা স্টেডিয়ামে তাণ্ডব শুরু করে। ভাঙচুর চালায়। মেসি ইভেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় আয়োজক শতদ্রু দত্তকে। প্রশ্ন ওঠে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও। পরে জামিনে মুক্তি পান শতদ্রু। রাজ্যের পালাবদলের পর মেসিকাণ্ডে অরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শতদ্রু। এরপরেই টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা, ক্ষমতার অপব্যবহার-সহ একাধিক অভিযোগে অরূপকে তলব করে বিধাননগর থানার পুলিশ। একাধিকবার তলবের নোটিস তিনি এড়িয়ে গেলেও পরে হাজিরা দেন। তদন্তে সহযোগিতা করছেন।

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা