রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের ডাল-তরকারি খেতে খেতে একঘেয়েমি লাগছে? তাহলে লাঞ্চ বা ডিনারে বানিয়ে ফেলতে পারেন গুজরাটের কাথিয়াওয়াড়ি স্টাইলে আলু ও পেঁয়াজের এই পদ।সাধারণ আলু-পেঁয়াজের এই পদে লঙ্কা-রসুনের ঝাঁঝ, চিনাবাদাম ও মশলার গন্ধ মিলিয়ে তৈরি হয় দারুণ স্বাদ।

উপকরণ

২ কাপ কাঁচা পেঁয়াজ, ২টি সেদ্ধ আলু, ১টি টমেটো, ২ টেবিল চামচ ভাজা চিনাবাদামের গুঁড়ো, ১ চা চামচ বেসন, ১ টেবিল চামচ রসুন ও শুকনো লঙ্কার পেস্ট, ১/২ চা চামচ সর্ষে, ১/২ চা চামচ জিরে, এক চিমটি হিং, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে-জিরে গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা, ১/২ চা চামচ গুড়, ৩ টেবিল চামচ তেল, স্বাদমতো নুন, সাজানোর জন্য ধনেপাতা।  

প্রদ্ধতি

প্রথমে কড়াইয়ে তেল গরম করে সর্ষে, জিরে ও হিং দিয়ে ফোড়ন দিন। এরপর রসুন-লঙ্কার পেস্ট দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ড ভেজে নিন। এবার কাঁচা পেঁয়াজের সাদা অংশ এবং কুচি করা টমেটো দিয়ে ২ থেকে ৩ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। টমেটো নরম হয়ে এলে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে-জিরে গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর হালকা ভাজা বেসন দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আরও এক মিনিট কষিয়ে নিন। এবার সেদ্ধ বা কাটা আলু এবং পেঁয়াজের সবুজ অংশ দিয়ে ভালোভাবে নাড়ুন। সবশেষে ভাজা চিনাবাদামের গুঁড়ো ও সামান্য গুড় দিয়ে মিশিয়ে নিন। সবজি বেশি শুকনো মনে হলে ২ চামচ জল ছিটিয়ে ঢেকে ৪ থেকে ৫ মিনিট কম আঁচে রান্না করুন। এতে মশলা আলু ও পেঁয়াজের মধ্যে ভালোভাবে মিশে যাবে। গ্যাস বন্ধ করার আগে গরম মশলা ছড়িয়ে দিন। উপর থেকে কুচি ধনেপাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

 

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের