ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতায় খেলতে আসছে ব্রাজিল। সেই ম্যাচকেই অগ্রাধিকার দিল ভারত। তাই ফিফার এশিয়ান টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করল ভারতীয় ফুটবল দল। কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিলের সঙ্গে খেলা নিয়ে ব্যস্ত থাকবে ভারত। তাই ফিফা অনুমোদিত এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াবে ভারতীয় ফুটবল দল। আজ, বৃহস্পতিবার সেই কথাই ঘোষণা করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ।

তিনি জানিয়েছেন, ‘আমরা ফিফা এশিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছি। কারণ ব্রাজিল এবং ফিফা এশিয়ান কাপ, উভয়টিতেই আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। দুটি ম্যাচের সময়সূচি প্রায় একই সময়ে। তাই একটি টুর্নামেন্টকে বেছে নিতে হয়েছে।’ দক্ষিণ পূর্ব এশিয়ার বাইরের দেশগুলির মধ্যে ভারত ফিফার এশিয়ান কাপের অন্যতম আমন্ত্রিত দল হিসেবে ছিল। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। আয়োজক দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে এক গ্ৰুপে ছিল ভারত। গ্ৰুপ পর্বের সেরা দলগুলি আগামী ৩ অক্টোবর ডিভিশন ১ ফাইনাল খেলবে। এই একই দিনে আবার ব্রাজিলের বিরুদ্ধে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ম্যাচ রয়েছে ভারতের। তাই ফিফার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া।

আরও পডুন: ‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

যদিও ভারত এশিয়ান কাপে খেলতে আগ্রহী ছিল। সেক্ষেত্রে দিল্লির ফুটবল হাউস সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয় সারির দলকে টুর্নামেন্টে খেলতে পাঠাবে। কিন্তু ফিফার তাতে তীব্র আপত্তি ছিল। এআইএফএফ-র তরফে বিশ্ব নিয়ামক সংস্থাকে বহুবার আর্জি জানানো হলেও তারা সেই অনুরোধে রাজি হননি। তাই ভারত একপ্রকার বাধ্য হয়েই এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল।

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ফ্রিজ ম্যাগনেট কেনার আগে সাবধান! ভুল চৌম্বক লাগালে কিন্তু পকেটে টান পড়তে পারে

ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ