সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোবাইল রিচার্জের খরচ নিয়ে গ্রাহকদের জন্য বড় খবর! ভারতী এয়ারটেল একসঙ্গে একাধিক জনপ্রিয় প্রিপেইড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। এর ফলে সস্তায় দীর্ঘদিনের জন্য রিচার্জ করতে অভ্যস্ত গ্রাহকদের এবার তুলনামূলক বেশি টাকা খরচ করতে হতে পারে। অর্থাৎ আগের তুলনায় রিচার্জের খরচ ৫০ টাকা বাড়ছে, যা প্রায় ১৬ শতাংশ বেশি। যদিও নতুন প্ল্যানে দৈনিক ডেটার পরিমাণও ১.৫ জিবি থেকে বেড়ে ২ জিবি হচ্ছে।

এয়ারটেল ২৯৯ টাকা, ৩১৯ টাকা, ৫৭৯ টাকা, ৬১৯ টাকা এবং ৬৪৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি বন্ধ করেছে। অর্থাৎ এই প্ল্যানগুলির কোনওটিই নতুন করে রিচার্জ করা যাবে না। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ২৯৯ টাকার প্ল্যানটি। কারণ, বহু গ্রাহক এই রিচার্জ প্ল্যান ব্যবহার করতেন। ২৯৯ টাকার প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পর একই ধরনের সুবিধার জন্য গ্রাহকদের ৩৪৯ টাকার প্ল্যান বেছে নিতে হবে। এই প্ল্যানের মেয়াদও ২৮ দিন। তবে এতে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যায়। অর্থাৎ একধাক্কায় ১৬ শতাংশ খরচ বাড়তে চলেছে গ্রাহকদের। 

প্রতিবেদন অনুযায়ী, ট্যারিফের কাঠামো আরও সরল করা এবং প্রতি গ্রাহকের কাছ থেকে গড় আয় বা Average Revenue Per User (ARPU) বাড়ানোর লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের দাবি। সরাসরি সব প্ল্যানের দাম বাড়ানোর বদলে কম দামের কয়েকটি প্ল্যান সরিয়ে দেওয়ার ফলে গ্রাহকদের অনেক ক্ষেত্রেই উচ্চমূল্যের বিকল্প বেছে নিতে হতে পারে। টেলিকম খাতে ভবিষ্যতে আরও দাম বাড়ার সম্ভাবনার কথাও বিশেষজ্ঞরা জানিয়েছেন। ২০১৯ সাল থেকে এয়ারটেল, রিলায়েন্স জিয়ো ও ভোডাফোন-আইডিয়া তিন দফায় তাদের ট্যারিফ বাড়িয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেলিকম অপারেটররা আরও ১০ থেকে ১৫ শতাংশ বাড়াতে পারে।টেলিকম অপারেটররা আগামী দিনে আরও ১০-১৫ শতাংশ পর্যন্ত ট্যারিফ বাড়াতে পারে। ফলে মোবাইল ব্যবহারকারীদের মাসিক রিচার্জ বাজেটের উপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত