ফের খড়্গপুর IIT-তে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

খড়্গপুর আইআইটি-তে আবারও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। জানা গিয়েছে, ক্যাম্পাসের চারতলা থেকে নিচে পড়ে গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খড়্গপুর আইআইটি-তে আবারও পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। জানা গিয়েছে, ক্যাম্পাসের চারতলা থেকে নিচে পড়ে গিয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কীভাবে চারতলা থেকে পড়ে গেলেন ওই ছাত্র? তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাঁকে ধাক্কা দিয়ে চারতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, নাকি অসাবধানবশত তিনি নিচে পড়ে গিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন।

গতবছর জুলাইয়ে খড়্গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এখন দ্বিতীয় বর্ষ চলছিল তাঁর। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার (১৩ অগস্ট) দুপুর তিনটে নাগাদ ক্যাম্পাসের নালন্দা বিল্ডিংয়ের চারতলা থেকে কোনভাবে নিচে পড়ে যান তিনি। তখন তাঁর ক্লাস চলছিল। নিরপত্তারক্ষীরা দেখা মাত্রই ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ।

এই বিষয়ে খড়্গপুর টাউন থানার অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো জানিয়েছেন, এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। এক্ষুনি কিছু বলা সম্ভব নয়। তবে এ বিষয়ে এখনও মুখে খোলেননি আইআইটি কর্তৃপক্ষ। উল্লেখ্য, দিন কয়েক আগেই খড়্গপুর আইআইটির ক্যাম্পাস থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গত এপ্রিলে জয়বীর সিংহ ডোডিয়া নামে এক ছাত্র ক্যাম্পাসের অটলবিহারী বাজপেয়ী হল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

ঘাড় শক্ত হওয়া কি স্ট্রোকের লক্ষণ? সতর্ক করছেন স্নায়ুরোগের চিকিৎসকরা

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিল Airtel, মাথায় হাত গ্রাহকদের

রোজকার রান্নায় গুজরাতি টুইস্ট! বানিয়ে নিন কাথিয়াওয়াড়ি আলু সবজি

হার্ট অ্যাটাকের পর দেখা দিতে পারে ‘কার্ডিয়াক ডিপ্রেশন’, জানুন লক্ষণ ও সমাধানের উপায়

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ