রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুদিনা, ধনেপাতা, কাঁচালঙ্কা এবং সুগন্ধি মশলার মেলবন্ধনে তৈরি এই পদটি যেমন দেখতে চমৎকার, তেমনই এর স্বাদও রাজকীয়। অনেকেই ভাবেন এই শাহী রান্নাটি ঘরে তৈরি করা বেশ জটিল। কিন্তু সঠিক পদ্ধতি জানা থাকলে বাড়িতেই খুব সহজেই বানানো যাবে হায়দরাবাদি গ্রিন চিকেন।

উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংস, ১ কাপ ধনেপাতা, ১ কাপ পুদিনাপাতা, ২-৩টি  কাঁচা লঙ্কা, ২টি ভাজা পেঁয়াজ, ৩/৪ কাপ দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা, পরিমানমতো তেল ও নুন, পরিমানমতো কাজুবাদাম।  

প্রদ্ধতি

প্রথমে পেঁয়াজ পাতলা করে কেটে হালকা সোনালি করে ভেজে নিন। এবার ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ, কাজুবাদাম একসঙ্গে মিক্সারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুরগির টুকরোয় নুন, হলুদ ও আদা-রসুন বাটা মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর দই ও তৈরি করা সবুজ পেস্ট মিশিয়ে অন্তত ১ ঘণ্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করুন।কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন প্রায় ৫ মিনিট ভালো করে কষিয়ে নিন। এরপর ধনে, জিরে ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মাংস ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রান্না করুন। শেষে প্রয়োজনমতো জল ও নুন দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে গরম মশলা ছড়িয়ে দিন। তৈরি হায়দরাবাদি গ্রিন চিকেন।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী